
ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বেকহাম। ফরাসি ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব এফসি নঁত কেনার আলোচনা শুরু করেছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা ফুটবলার।
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
বর্তমান মালিক ওয়ালদেমার কিতা ক্লাবটি বিক্রির কথা ভাবছেন বলে জানা গেছে। ২০০৭ সালে নঁতের মালিকানা নেওয়া পোলিশ ব্যবসায়ী কিতার কাছে ইতোমধ্যে অন্তত তিনবার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি প্রস্তাব ব্রিটেনভিত্তিক বিনিয়োগ তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট। নঁতের সম্ভাব্য মালিকানা পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় বেকহামের নামও একাধিকবার উঠে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নঁত বর্তমান সময়ে কঠিন সময় পার করছে। আটবারের ফরাসি লিগ চ্যাম্পিয়ন দলটি গত মৌসুমে লিগ ১ থেকে অবনমিত হয়েছে। নতুন মৌসুমে লিগ ২-এ নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে তারা।
কিতার মালিকানায় ক্লাবটির পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট সমর্থকেরা। তাঁর ১৯ বছরের দায়িত্বকালে নঁত দুইবার দ্বিতীয় স্তরে নেমেছে এবং বদল হয়েছে ২৪ জন প্রধান কোচ। কিতার ছেলে ফ্রাঙ্ক কিতা বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন।
নঁত অধিগ্রহণের উদ্যোগ সফল হলে সেটি হবে বেকহামের ক্লাব মালিকানা যাত্রায় নতুন সংযোজন। ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় চুক্তিতে পাওয়া বিশেষ অধিকার কাজে লাগিয়ে ২০১৪ সালে তিনি এমএলএসের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি গড়ার উদ্যোগ নেন। সেই প্রকল্প থেকে জন্ম নেয় ইন্টার মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে এই ক্লাবের অভিষেক হয়।
এ ছাড়া বেকহাম ২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাস অব ৯২-এর সতীর্থদের সঙ্গে স্যালফোর্ড সিটির ১০ শতাংশ মালিকানা কেনেন। পরে ২০২৫ সালে গ্যারি নেভিলকে সঙ্গে নিয়ে ক্লাবটির নতুন মালিকানা কনসোর্টিয়ামের নেতৃত্বেও ছিলেন তিনি।

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রোমানিয়ায় চলমান নারী কন্টিনেন্টাল কাপে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে চার ওভারে ১০ রান খরচায় ৫ উইকেট নেন হিকস। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস। জবাবে মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে আইল অব ম্যান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার প
৩ ঘণ্টা আগে
সান্তোসের অনুশীলন কেন্দ্র সিটি রেই পেলেতে শুক্রবার কৌশলগত অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না নেইমার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবের মেডিকেল বিভাগ।
৫ ঘণ্টা আগে
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর বাবা-ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস এই স্বীকারোক্তি দেন। চুক্তির আওতায় বিচার এড়ানোর বিনিময়ে তাঁদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
৫ ঘণ্টা আগে