চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারি। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা-না করা নিয়ে বেশির ভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে।
এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে।
ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে এখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’

চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এম
৬ মিনিট আগে
বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
১ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
১ ঘণ্টা আগে
গোলমেশিন বললেও যেন কম বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। একবার গোলের সুযোগ মিস করলেও তিনি দমে যান না। বোস্টনে গতকাল ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল এমনই। সেমিফাইনালের টিকিট কাটার পর ফরাসি তারকা ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
২ ঘণ্টা আগে