জাতীয় দলে না থাকলেও আইপিএলে ছন্দে ফিরেছেন লোকেশ রাহুল। পারফরম্যান্স ফিরে পাওয়ার মঞ্চে আজ একটি রেকর্ডও গড়েছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
আজ গুজরাট টাইটানসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে চার মেরে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েন রাহুল। রেকর্ডটি গড়তে ১৯৭ ম্যাচ খেলেছেন ভারতীয় ওপেনার। আর কোনো ভারতীয় ব্যাটার ২০০-এর কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়তে পারেননি।
আগের রেকর্ডটি ছিল ২১২ ইনিংসে। রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি। এবার ভারতীয় রান মেশিনের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে রেকর্ডটা নিজের করে নিলেন রাহুল। ২৪৬ ম্যাচে তৃতীয় দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৭ হাজার রান করতে ২৫৮ ম্যাচ খেলেছেন।
রেকর্ড গড়ার ম্যাচে আইপিএলের ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকায় তিনে উঠে এসেছেন রাহুল। ৩৫টি ফিফটি প্লাস ইনিংস খেলে গৌতম গম্ভীরকে পেছনে ফেলেছেন তিনি। ম্যাচে নামার আগে গম্ভীরের সঙ্গে যৌথভাবে ৩৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তিনে ছিলেন রাহুল।
দলের মেন্টরকে পেছনে ফেললেও রাহুলের ওপরে আরও দুজন ওপেনার আছেন। ৪৮ ইনিংস খেলে হাফ সেঞ্চুরির পথে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আর টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ওপেনার হিসেবে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হাফ সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার আছেন সবার শীর্ষে। ৫৭ ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার।
এমন রেকর্ডের রাতে অবশ্য দলের পরাজয় দেখতে হয়েছে রাহুলকে। গুজরাটের ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সকে নিয়ে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন তিনি। ওপেনিং জুটিতে ৫৫ রান করেছিলেন দুজনে। এরপর ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান করেও শেষ দিকের সমীকরণটা মেলাতে পারল না লক্ষ্ণৌ। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল তাদের।
গুজরাটের মোহিত শর্মার ওভারটিতে মাত্র ৪ রান নিতে পারল লক্ষ্ণৌ। এই ৪ রান করতে টানা ৪ উইকেট হারিয়ে বসে তারা। মোহিত শুরুটা করেন ওভারের দ্বিতীয় বলে ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলা রাহুলকে ডিপ স্কয়ার লেগে জয়ন্ত যাদবের ক্যাচ করে। মার্কাস স্টয়নিসকে তৃতীয় বলে ডেভিড মিলারের ক্যাচ করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ভারতীয় পেসার।
তবে মোহিত হ্যাটট্রিক করতে না পারলেও চতুর্থ ও পঞ্চম বলে আয়ুশ বাদানি ও দীপক হুডা রান আউট হন। শেষ বলে কোনো রান না দিয়ে দলকে ৭ রানের জয় এনে দেন তিনি। এর আগে প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে