পাকিস্তানের ক্রিকেট মানেই যেন মাঠে অদ্ভুত সব ঘটনার জন্ম দেওয়া। ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলটি কখনো জেতা ম্যাচ হারে কখনো আবার নিশ্চিত হারের মুখ থেকে জয় ছিনিয়ে নেয়। কিন্তু গতকাল ঘটালেন ধারার বিপরীতে বিরল এক ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত এই ঘটনার জন্ম দিয়েছেন বাবর আজম।
এদিন গ্লাভস পরে ফিল্ডিং করতে দেখা যায় বাবরকে। পাকিস্তান অধিনায়কের এই ছেলেমানুষি ভুলে দলকে ৫ রান পেনাল্টি গুনতে হয়েছ। কারণ বাবর আইসিসির ২৮.১ নম্বর ধারা ভেঙেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, উইকেটরক্ষক ছাড়া কোনো ফিল্ডার গ্লাভস বা অতিরিক্ত গার্ড ইউজ করতে পারবেন না। বাবরের গ্লাভস পরা তাই আইনের লঙ্ঘন।
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৯তম ওভারের। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের বল স্কয়ার লেগে ঠেলে রান নিতে ছোটেন আলজারি জোসেফ। এ সময় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ছুটে যান ফিল্ডিং করতে। রিজওয়ান এক হাতের গ্লাভস খুলে মাঠে রেখে বলের দিকে ছুটে যান।
অন্য পাশ থেকে তখন বাবর ছুটে আসেন স্টাম্পের পেছনে উইকেটরক্ষকের জায়গায়, রিজওয়ানের থ্রো করা বল সংগ্রহ করতে। রিজওয়ানের ফেলে রাখা গ্লাভসটি তখন হাতে পরে ফেলেন বাবর। এরপর রিজওয়ানের থ্রো থেকে বল গ্লাভস পরেই নিজের সংগ্রহে নেন। বিষয়টি আম্পায়ারের চোখে ধরা পড়লে পাকিস্তানকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়।
এর জন্য পাকিস্তানকে অবশ্য খুব বেশি ভুগতে হয়নি। ছেলেমানুষি ভুলের আগে ব্যাট হাতে এদিনও দুর্দান্ত ছিলেন বাবর। আগে ব্যাটিং করে বাবরের ৭৭ আর ইমাম উল হকের ৭২ রানের সুবাদে ২৭৫ রান স্কোরবোর্ডে তোলে পাকিস্তান। রান তাড়া করতে শুরু থেকেই নড়বড়ে উইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। আর বাবরের এই ঘটনার সময়েও ম্যাচ পুরোপুরি পাকিস্তানের দিকে হেলে ছিল। শেষ পর্যন্ত ১২০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন বাবররা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলছে রান উৎসব। হরহামেশাই ২০০ ’র ওপরে রান তাড়া করে জেতার ঘটনা ঘটছে। সেখানে শেষ ওভারে প্রতিপক্ষকে ৬ রান করতে না দেওয়াটা অতিমানবীয় কিংবা তার চেয়েও বেশি কিছু। তেমন এক ওভারই করলেন হায়দরাবাদ কিংসমেনের হুনাইন শাহ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চিন্তার নাম বৃষ্টি। চট্টগ্রামের সাগরিকায় বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় এবং শেষ ম্যাচের আগে তাই চিন্তা থেকেই যাচ্ছে দু্ই দলের ক্রিকেটার এবং ভক্তদের মনে।
২ ঘণ্টা আগে
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচ গেছে বৃষ্টির পেটে। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।
১৪ ঘণ্টা আগে