
গৌতম গম্ভীর-নাভিন উল হকদের সঙ্গে বিবাদে জড়িয়ে বেশ সমালোচিত বিরাট কোহলি। বিবাদে জড়িয়ে দিতে হয়েছে কোটি টাকারও বেশি জরিমানা। কোটি টাকার বেশি জরিমানা দেওয়া ভারতীয় এই ব্যাটারের কাছে মনে হচ্ছে বাড়াবাড়ি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার ব্যাখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বেশ কজন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন কোহলি। শতভাগ জরিমানা দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় এই ব্যাটারের দাবি, নাভিন উল-হক বা গৌতম গম্ভীরকে এমন কিছুই তিনি বলেননি, যার জন্য বিসিসিআই তাঁকে এত বড় শাস্তি দিতে পারে।
গত সোমবার লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ইনিংসে ১৭তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে করমর্দনের পরিবর্তে আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। এ ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন লক্ষ্ণৌর পরামর্শক গম্ভীর। কোহলি-গম্ভীর একে অপরকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন। কোহলি-গম্ভীর দুজনকে ম্যাচ ফির শতভাগ জরিমানা দিতে হয়েছে। আর আফগান পেসারকে দিতে হয়েছে ৫০ শতাংশ জরিমানা।
কোহলি-গম্ভীরের আইপিএলে ঝগড়া এবারই প্রথম নয়। এর আগেও ২০১৩ আইপিএলে ঝগড়ায় জড়িয়েছিলেন ভারতীয় এ দুই ক্রিকেটার। কোহলি বেঙ্গালুরুতে খেললেও ১০ বছর আগে গম্ভীর খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে