নাগপুরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। মাত্র তিন দিনে শেষ হওয়া ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরেছে অজিরা। অস্ট্রেলিয়ার এমন ভরাডুবিতে মোটেও অবাক হননি মাইকেল ভন।
দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে প্রথম দিন থেকেই হাঁসফাঁস করতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে জাদেজা নিয়েছেন ৫ উইকেট, অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। এ দুই স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। আর দ্বিতীয় ইনিংসেও অজিদের কোমর ভেঙে দিয়েছে অশ্বিন-জাদেজা জুটি। ২২৩ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া অলআউট হয় ৯১ রানে, যেখানে অশ্বিন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট আর জাদেজা নিয়েছেন ২ উইকেট।
ভারতের বিপক্ষে অধিকাংশ দলই এভাবে ধরা খায় বলে জানিয়েছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গতকাল টুইটারে লিখেছেন, ‘এসব কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিধ্বস্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। এমন ভালো দলের বিপক্ষে অধিকাংশ দলের একই রকম অবস্থা হয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিকে তাদের কন্ডিশনে মোকাবিলা করা কঠিন। অস্ট্রেলিয়ার ফিরে আসার কোনো সুযোগই দেখছি না।’
তিন দিনে শেষ হওয়া নাগপুর টেস্টের পর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দিল্লিতে। ১৭ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে