
১২তম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এখন এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। বিসিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগমুহূর্তে স্বত্বাধিকারী শূন্য হয়ে যাওয়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর করে বিসিবিই দলটি পরিচালনা করবে।

নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার রেকর্ডটি তাদেরই। ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি। এরপর থেকেই নানা বিশৃঙ্খলা দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটিতে।
নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হয়ে থাকে বিপিএল। সবশেষ বিপিএলে যেন ছাড়িয়ে গেছে সবকিছুকেই। দুর্বার রাজশাহী, চিটাগং কিংসের বিরুদ্ধে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক বকেয়া রাখাসহ নানা অভিযোগ উঠেছিল। এবার ফ্র্যাঞ্চাইজির নাম চিটাগং কিংসের পরিবর্তে হয়েছে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে বিসিবি দিয়েছিল চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব। ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি, ক্রিকেটারদের অর্থ পরিশোধসহ বিসিবির সব শর্ত ঠিকঠাকমতো পূরণ করতে পেরেছে কি না, তা নিয়ে সংশয় দেখা যায়। ঠিক বিপিএল শুরুর আগের দিন ট্রায়াঙ্গুলার সার্ভিসেস দায়িত্ব ছেড়ে দিল।
সিলেট স্টেডিয়ামে আগামীকাল সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হবে ১২তম বিপিএল। রাতে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
২ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
২ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে