ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন লোলিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন, আগামী তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবার মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।
দ্য হান্ড্রেডের পরিকল্পনার সমালোচনা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘দ্য হান্ড্রেড তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে—আমি নিশ্চিত করে বলছি। তিন-চার বছরের বেশি এটি টিকবে না। এখন যে অর্থ ঢালা হচ্ছে। কারণ এই টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নেই। একমাত্র সুবিধা হলো আগস্টের সময়সূচি, যা খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই; প্রচার-প্রচারণাও কার্যত নেই। সম্প্রচারকারীদেরও এটা প্রচার করার আগ্রহ নেই। ফলে খেলায় অর্থ ফেরত আসছে না। শেষ পর্যন্ত দল মালিকরা বিনিয়োগ ফেরত চাইবেন। সেটা ফেরত আসবে কেবল মিডিয়া রাইটস থেকেই।’
মোদি আরও যোগ করেন, ‘যুক্তরাজ্য বিজ্ঞাপননির্ভর বাজার নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবস্ক্রিপশনভিত্তিক বাজার। কোনো লিগ সফল হতে হলে স্থায়ী সাবস্ক্রাইবার বেস প্রয়োজন।’ মোদির এই বক্তব্যের জবাবে এক্স-এ করা পোস্টে পিটারসেন লেখেন, ‘দ্য হান্ড্রেড তিন বছরে শেষ হবে না, বরং তিন বছরের মধ্যেই এটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে রূপ নেবে।’
২০২১ সালে যাত্রা শুরু করা দ্য হান্ড্রেড ১০০ বলের সংক্ষিপ্ত সংস্করণের জন্য আলাদা পরিচিতি পেয়েছে। পুরুষ ও নারী—দুই বিভাগেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলতি বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির প্লেয়ার নিলাম। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি, এমন কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে ঘিরে তুমুল দর কষাকষি দেখা যায়। এর মধ্যে জেমস কোলসকে সর্বোচ্চ ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নেয় লন্ডন স্পিরিট। এ ছাড়া গত মৌসুমের সেরা খেলোয়াড় জর্ডান কক্সকে ৩ লাখ পাউন্ডে দলে ভেড়ায় ওয়েলস ফায়ার। দ্য হান্ড্রেডের এবারের মৌসুমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস—এই চারটি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।

এবারও আইপিএল, পিএসএল চলছে একই সঙ্গে। পিএসএল ছেড়ে তাই কয়েক জন ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদেরই একজন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের বিরুদ্ধে তাই কড়া পদক্ষেপ নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এবার তিনি মুখ খুলেছেন।
১ ঘণ্টা আগে
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
২ ঘণ্টা আগে
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
২ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।
২ ঘণ্টা আগে