
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দুবাইয়ে দেখা হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া। কাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে, ফলে সেমিফাইনাল ও ফাইনালেও বৃষ্টি হানা দেওয়ার ব্যাপারটি উড়িয়ে দেওয়া যায় না।
খেলায় রোমাঞ্চ বাড়াতে, বৃষ্টি হলে সেমিফাইনাল ও ফাইনালের তিনটি ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। প্রথম সেমিফাইনালের রিজার্ভ দিন হলো ৫ মার্চ, বুধবার। দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ দিন ৬ মার্চ, বৃহস্পতিবার। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। রিজার্ভ ডে ১০ মার্চ, সোমবার।
তা-ই নয়, পুরো ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই করছে আইসিসি। প্রত্যেক ম্যাচের মূল দিন এবং রিজার্ভ দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা অতিরিক্ত সময়ও বরাদ্দ থাকবে। আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল-ফাইনালের ফল নির্ধারণে ওভার বাড়ানো হয়েছে। ফলের জন্য নকআউট ম্যাচের ক্ষেত্রে প্রতিটি দলের অন্তত ২৫ ওভার খেলা বাধ্যতামূলক, যা গ্রুপ পর্বের ২০ ওভারের বেশি হলেই চলতো।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অবশ্য বলেছে, নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর জন্য প্রয়োজনে ওভার কমিয়ে সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যায় আনা হতে পারে। যদি নির্ধারিত দিনে খেলা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিজার্ভ দিনের প্রয়োজন হয়, তাহলে খেলা সেখান থেকেই শুরু হবে যেখানে থেমেছিল, নতুন করে ম্যাচ শুরু হবে না।
ম্যাচটি ৫০ ওভারের হবে নাকি সংক্ষিপ্ত ওভারের হবে, তা নির্ভর করবে নির্ধারিত দিনে খেলা কত ওভারে পুনরায় শুরু হয় তার ওপর। যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে হৃদয়বিদারক সমীকরণ। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল ফাইনালে যাবে। এ সিদ্ধান্ত নিঃসন্দেহে গ্রুপ রানার্সআপ হওয়া দলের জন্য হৃদয়বিদারকই হওয়ার কথা।
ফাইনাল ম্যাচের মূল দিন ও রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে ট্রফি দুটি দল ভাগাভাগি করে নেবে। অর্থ যৌথভাবে চ্যাম্পিয়ন হবে। গ্রুপ পর্বের মতো, যদি ম্যাচ টাই হয়, তাহলে সুপার ওভার খেলা হবে।
আরও খবর পড়ুন:

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে