
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার প্রথম সন্তানের বাবা হয়েছেন। ছেলের মুখ দেখেই শ্রীলঙ্কাগামী বিমানে চেপেছেন। সেখানে গিয়ে তো ব্যস্ত হয়ে উঠলেন ক্রিকেট নিয়ে।
এই ব্যস্ততার মাঝেও ভুলে যাননি ছেলের কথা। আজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর ছেলেকে দুই হাতে নিয়ে দোলানোর ভঙ্গিতে করলেন উদ্যাপন। হয়তো সেঞ্চুরিটাও উৎসর্গ করলেন সদ্য পৃথিবীতে আসা ছেলে ইজহান ইজহান মালিক আরাফকে।
আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরি দিকেও এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৮৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। সেদিন সেঞ্চুরি করলে হয়তো ‘ছেলে দোলানো’ উদ্যাপনটাও দেখা যেতে সেদিন। কিন্তু অনেকটা পথ এগিয়েও সেঞ্চুরি না পাওয়ায় আর সেটা হয়নি। আজ ক্যান্ডিতে আফগান বোলার মুজিব উর রহমানের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর চিরাচরিত শূন্য মুষ্টি ছুড়ে লাফিয়ে ওঠা উদ্যাপনে দেখা যায়নি তাঁকে। করেছেন ‘ছেলে দোলানো’ উদ্যাপন।
২৯ ওয়ানডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এদিন শান্ত সেঞ্চুরি করেছেন চার নম্বরে ব্যাটিং করে। রানের তিন অঙ্ক ছুঁতে বল খেলেছেন ১০১টি। ৯টি চার আর ২টি ছক্কায় সাজানো ইনিংসটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। সেঞ্চুরি করছেন মেহেদী হাসান মিরাজও। দুজনে ১৯০ বল খেলে গড়েছেন ১৯৪ রানের জুটি। যা তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে বাংলাদেশের পক্ষে দুই ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার এটি মাত্র পঞ্চম ঘটনা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। রিভার্স সুইপ করে রানের জন্য দৌড় শুরু করেছিলেন, তবে বল সরাসরি ফিল্ডারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়ে পিছলে পড়ে গেলে আর ফেরা হয়নি তাঁর। রানআউট। ১০৫ বলে ১০৪ রানের দারুণ ইনিংস থেমেছে সেখানেই।

পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
২ মিনিট আগে
গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৩ ঘণ্টা আগে