বাতাসে দানা বাঁধতে থাকা গুঞ্জনটাই শেষমেশ সত্যি হলো। টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডে দলেরও নেতৃত্ব হারালেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক টুইট বার্তায় অধিনায়ক বদলের বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, সর্ব-ভারতীয় জ্যেষ্ঠ নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোহিত শর্মাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হলো। এখন থেকে তিনি দলকে এগিয়ে নেবেন।
এর মানে, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দুজন। কোহলি যথারীতি থাকছেন টেস্ট দলের নেতা হিসেবে। আর ওয়ানডে সিরিজে দায়িত্ব সামলাবেন রোহিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর এই সংস্করণে রোহিতকে স্থায়ী অধিনায়ক করা হয়। কোহলি অবশ্য ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন। তবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক পদে বহাল ছিলেন। এবার ৫০ ওভারের নেতৃত্বও কেড়ে নেওয়া হলো।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নির্বাচকেরা কোহলি-রোহিত দুজনের সঙ্গেই আলাদা করে কথা বলেছেন। নতুন অধিনায়ক হিসেবে রোহিত কোন পথে দলকে পরিচালিত করবেন, সেটাও জানতে চাওয়া হয় তাঁর কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাঁকে নেতৃত্বভার দেওয়া হয়েছে।
সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে কোহলির নেতৃত্বে ভালো করতে পারেনি দল। ফ্র্যাঞ্চাইজি কিংবা জাতীয়—দুই পর্যায়েই ব্যর্থ ছিলেন কোহলি। অথচ তাঁর বিশ্রামে ভারতকে নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির শিরোপা এনে দিয়েছেন রোহিত। আর আইপিএলে তো রোহিতের ধারেকাছেও নেই কোহলি। যেখানে অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসকে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন রোহিত, সেখানে কোহলির নেতৃত্ব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো ট্রফিশূন্য।
সব মিলিয়ে ভারতের রঙিন পোশাকের ক্রিকেটে রোহিতকে যে অধিনায়ক করা হবে, অনুমিতই ছিল। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত জানানো হলো।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে