
মারকুটে ব্যাটিংয়ে সিদ্ধহস্ত ঋষভ পন্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি আছে তাঁর। এমনকি টেস্টেও প্রতিপক্ষ বোলারদের ওপর ঝড় তুলতে পছন্দ করেন তিনি। সুযোগ পেলেই বলকে সীমানা ছাড়া করতে ভুলেন না। ছক্কা মারার এই নেশায় এবার একটি রেকর্ড গড়ে ফেললেন এই উইকেটরক্ষক ব্যাটার।
কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ২৪ বলে ২৭ রান করে আউট হন পন্ত। দুটি করে চার এবং ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস। বীরেন্দর শেবাগকে পেছনে ফেলে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন পন্ত। ৪৭ টেস্টের ৮৩ ইনিংস শেষে পন্তের ছক্কার সংখ্যা ৯২ টি।
নামের পাশে ৯০ ছক্কা নিয়ে আজ কলকাতা টেস্টে ব্যাট করতে নামেন পন্ত। তাঁর ওপরে ছিলেন কেবল শেবাগ। সাবেক ওপেনার মেরেছেন ৯১টি ছয়। এজন্য ১০৪ টেস্টের ১৮০ ব্যাট করেছেন তিনি। আজ ব্যাট করতে নেমে দুটি ছক্কা মেরে শেবাগকে ছাড়িয়ে যান পন্ত।
সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয়ে আছেন পন্ত। সবার ওপরে আছেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩৬টি ছয়। ১০৭টি ছক্কা মেরে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বর জায়গাটি অ্যাডাম গিলক্রিস্টের দখলে। সাদা পোশাকের ক্রিকেটে ১০০টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার।
এই সংস্করণে ছক্কার সেঞ্চুরি করেছেন এই তিনজনই। পন্তের জন্য সেই তালিকার একজন হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। যেভাবে ব্যাট চালান তাতে ছক্কার সেঞ্চুরি করতে খুব বেশি সময় লাগার কথা না তাঁর।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে