ইতিমধ্যে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের একজন হয়ে উঠেছেন বিরাট কোহলি। গতকাল ভারতের ১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তিনি এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই পুরস্কার নিতে এসে জানিয়ে দিয়েছেন, এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ তাঁর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৭.০৪ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৮৮ রান করেছেন কোহলি। তাঁর রানের হিসাব প্রায় সবার জানা থাকলেও হয়তো সম্পদের পরিমাণ অনেকের অজানা। জানেন কি, বছরে কত আয় করেন তিনি? ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে এই নামে—‘বিরাট কোহলি ও আনুশকা শর্মা: দুজনের নেট মূল্য (মোট সম্পদের পরিমাণ) ১৩ হাজার কোটি রুপি।’
কোহলি ও আনুশকা—এই তারকা দম্পতি সব সময় ভক্ত-সমর্থকদের আলোচনার খোরাক। সেটি হোক ভারতের ক্রিকেটপাড়ায় বা বলিউডে। কোহলি ক্রিকেটের অন্যতম ধনী তারকা বললে অত্যুক্তি হবে না। আনুশকাও বলিউডের অন্যতম তারকা। জিকিউ (জেন্টলম্যান কোয়ার্টারলি) প্রতিবেদন অনুসারে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই দুই দম্পতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার কোটি রুপির বেশি।
এর মধ্যে কোহলি কত আয় করেন? তাঁর আয়ের উৎস কী কী? আন্তর্জাতিক ক্রিকেটের এই অন্যতম তারকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে আছেন এ+ ক্যাটাগরিতে। যেখান থেকে বার্ষিক তিনি পান ৭ কোটি রুপি। তাঁর প্রতি টেস্ট ম্যাচ ফি ১৫ লাখ রুপি এবং ওয়ানডে ম্যাচ ফি ৬ লাখ রুপি। ৩ লাখ রুপি পান প্রতি টি-টোয়েন্টির জন্য। আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি মৌসুমে পান ১৫ লাখ রুপি করে।
এ তো গেল বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি থেকে প্রাপ্য অর্থ। ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বিশাল অঙ্কের আয় করেন কোহলি। বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি আছে তাঁর। হিন্দুস্তান টাইমসের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতি এনডোর্সমেন্টের জন্য তিনি নেন ৭.৫০ কোটি থেকে ১০ কোটি রুপি।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বড় অঙ্কের আয় করেন কোহলি। ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ৩৫ বছর বয়সী ব্যাটার কত আয় করেন জানেন? ৮.৯ কোটি রুপি! আর প্রতি এক্স (টুইটার) পোস্টের জন্য ২.৫ কোটি রুপি। এসব ছাড়াও নিজের বিভিন্ন ব্যবসা থেকেও আয় করেন কোহলি। সেটির পরিমাণ অবশ্য জানায়নি টাইমস অব ইন্ডিয়া। ক্রিকেট ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের বাইরে, কোহলি তাঁর রেস্তোরাঁ ও পোশাকের ব্র্যান্ডের মতো উদ্যোগ নিয়ে ব্যবসায় বৈচিত্র্য এনেছেন।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে