
লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা—২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন এই তিন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে রিশাদের দল।
পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ২০২৫ টুর্নামেন্টের সূচি আজ প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল। রিশাদকে এবার নিয়েছে লাহোর কালান্দার্স। এবারের পিএসএলে বাংলাদেশের অপর দুই ক্রিকেটার লিটন দাস ও নাহিদ রানাকে নিয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমি। ১২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। একই দিনে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু করবে দশম পিএসএল অভিযান শুরু করবে লিটনের দল। এই ম্যাচে করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস।
Mark your calendars! 🗓️
— PakistanSuperLeague (@thePSLt20) February 28, 2025
The #HBLPSLX schedule is HERE! ⚡
Read more: https://t.co/Nh5xUOkEYA
Which match are you hyped for? 🤩#HBLPSL10 l #DECADEOFHBLPSL pic.twitter.com/qAlmbWqt1R
লাহোর কালান্দার্স, করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—এবারের পিএসএলে খেলছে এই ছয় দল। ছয় দলের টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি, মুলতান—এই চার স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। ১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় এলিমিনেটর হবে ১৪ ও ১৬ মে। এই দুই ম্যাচ হবে লাহোরে। ১৮ মে ফাইনালও হবে লাহোরে। তবে ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।
লিগ পর্বে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই দেখা যাবে ৬ ম্যাচে। লাহোর-করাচি, পেশোয়ার-করাচি, লাহোর-পেশোয়ার—ডাবল লিগ পদ্ধতিতে এই তিন ম্যাচ হবে দুই বার করে। এমনকি এলিমিনেটরেও বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫ পিএসএলের লিগ পর্বে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি
তারিখ ভেন্যু
লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-মুলতান ১২ এপ্রিল করাচি
লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল রাওয়ালপিন্ডি
লাহোর-করাচি ১৫ এপ্রিল করাচি
করাচি-কোয়েটা ১৮ এপ্রিল করাচি
পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল করাচি
করাচি-পেশোয়ার ২১ এপ্রিল করাচি
লাহোর-মুলতান ২২ এপ্রিল মুলতান
লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল লাহোর
করাচি-কোয়েটা ২৫ এপ্রিল লাহোর
লাহোর-মুলতান ২৬ এপ্রিল লাহোর
পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল লাহোর
লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল লাহোর
করাচি-মুলতান ১ মে মুলতান
লাহোর-কোয়েটা ১ মে লাহোর
পেশোয়ার-ইসলামাবাদ ২ মে লাহোর
লাহোর-করাচি ৪ মে লাহোর
পেশোয়ার-মুলতান ৫ মে মুলতান
পেশোয়ার-করাচি ৮ মে রাওয়ালপিন্ডি
পেশোয়ার-লাহোর ৯ মে রাওয়ালপিন্ডি
ইসলামাবাদ-করাচি ১০ মে রাওয়ালপিন্ডি
* লাহোর কালান্দার্স-রিশাদ হোসেন
*করাচি কিংস-লিটন দাস
*পেশোয়ার জালমি-নাহিদ রানা

আরও একবার মাঠে নামবেন লিওনেল মেসি। এবার আর কোনো হিসাবনিকাশ নেই, সামনে নতুন কোনো টুর্নামেন্টও নেই। আছে শুধু বিদায়ের উপলক্ষ। বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। যে জার্সি পরে প্রায় দুই দশক ধরে ফুটবল-জাদুতে সম্মোহিত করেছেন...
৪ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
৭ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
৭ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৮ ঘণ্টা আগে