অদম্য টি-টোয়েন্টি কাপ

সব ঠিক থাকলে আজকের মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ ম্যাচ খেলত বাংলাদেশ। আজ কলকাতার ইডেন গার্ডেনসে নবাগত ইতালির বিপক্ষে খেলতে নামতেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যাওয়ার অনুমতি পায়নি বলে বিশ্বকাপে নেই বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের নিশ্চয়ই সেই আক্ষেপ কাজ করছে এই ভেবে যে ‘ইশ! এখানে লাল-সবুজের পতাকা থাকত।’
ভারত-শ্রীলঙ্কাসহ ২০ দল যেখানে বিশ্বকাপ খেলছে, লিটন-তানজিদ হাসান তামিমরা তখন মিরপুরে ব্যস্ত অদম্য টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ নিয়ে। লিটনদের দুধের স্বাদ ঘোলে মেটাতে মূলত বিসিবি তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে। আজ শিরোপা নির্ধারণী ফাইনালে লিটনের নেতৃত্বাধীন ধূমকেতু খেলতে নামবে দুর্বার একাদশের বিপক্ষে। এই দুর্বার একাদশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরের উইকেটে আন্তর্জাতিক ক্রিকেটেই যেখানে ব্যাটারদের রানের জন্য সংগ্রাম করতে হয়, সেই একই রকম অবস্থা এবারের অদম্য টি-টোয়েন্টি কাপেও। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে হরহামেশা ২০০ বা তার বেশি রান তাড়া করে জিতছে দলগুলো, সেখানে বিসিবির আয়োজিত এই টুর্নামেন্ট বেশ পিছিয়ে। ২০০ রান তো দূরে থাক। এখন পর্যন্ত ৬ ইনিংসের কোনোটিতে ১৬০ রানও হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু মূল পর্বের শুরুটা ঠিকই জয় দিয়ে রাঙাল আফ্রিকান দলটি; প্রতিপক্ষ সেই ওমান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
২১ মিনিট আগে
সামাজিক মাধ্যমে জয় শাহকে পোস্ট দিতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি চেয়ারম্যান ১৩ পোস্ট দিয়েছেন। তাঁর পোস্টে হা-হা দেখা যেত আগেও। কিন্তু পোস্টের প্রতিক্রিয়া কম থাকায় হা-হার মাত্রাটা সেভাবে বোঝা যায়নি। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে
৩৪ মিনিট আগে
পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আলোচিত ইস্যুতে আইসিসির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বিপাকে আইসিসি। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পর এবার পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলাতে বলছে সংযুক্ত আরব আমিরাত।
৩ ঘণ্টা আগে