শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বেন স্টোকস। ছিটকে যাওয়া স্টোকসের পরিবর্তে ইংল্যান্ডকে এখন নেতৃত্ব দেবেন ওলি পোপ।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটই মূলত স্টোকসের ছিটকে যাওয়ার কারণ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘লিডসে মঙ্গলবার (গতকাল) স্ক্যান করা হয়েছে। স্ক্যানের পর জানা গেল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ তিনি মিস করছেন।’ অনির্দিষ্টকালের জন্য স্টোকস ছিটকে যাওয়ায় ইংল্যান্ড টেস্ট দল অধিনায়কশূন্য হয়ে পড়েছে। সহঅধিনায়কের দায়িত্বে থাকা পোপ এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক।
পোপকে দিয়ে আপাতত টেস্ট অধিনায়কের শূন্যস্থান পূরণ করেছে। তবে শ্রীলঙ্কা সিরিজে স্টোকসের সরাসরি বদলি খেলোয়াড় নেয়নি ইংল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে টেস্টে সিরিজে এসেছেন জর্ডান কক্স। টেস্ট তো দূরে থাক, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তাঁর অভিষেক হয়নি। তিনি সাধারণত ছয় নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত। এছাড়া শ্রীলঙ্কা সিরিজে জেমি স্মিথ ও ক্রিস ওকসকে ছয় ও সাত নম্বরে ব্যাটিং করাতে পারে ইংল্যান্ড। বাড়তি পেসার হিসেবে ম্যাথু পটস অথবা ওলি স্টোনকে একাদশে নিতে পারে ইংল্যান্ড।
ইসিবি গতকাল আরও জানিয়েছে যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার পরিকল্পনা করছেন স্টোকস। মুলতানে ৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই সিরিজে জ্যাক ক্রলিকেও দেখা যেতে পারে। আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলা হচ্ছে না ক্রলির। ২১ আগস্ট ম্যানচেস্টারে শুরু হচ্ছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। লর্ডসে ২৯ আগস্ট হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় টেস্ট লন্ডনের ওভালে শুরু হবে ৬ সেপ্টেম্বর।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্য হানড্রেডে রোবরার রাতে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে চোটে পড়েন স্টোকস। নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় ওপেনার স্টোকস দ্রুত সিঙ্গেল নেওয়ার সময় টান খেয়েছেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
ওলি পোপ (অধিনায়ক), জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, ড্যান লরেন্স, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে