
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ। শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’
আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ সালাম মুর্শেদীর

শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
১৪ মিনিট আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৩ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৫ ঘণ্টা আগে