
টি-টোয়েন্টিতে সময়টা দারুণ যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে তিনি দেখাচ্ছেন তাঁর ভেলকি। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের মায়াজালে। তাঁর জাদুকরী বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্স।
আট বছর পর পিএসএলে মোস্তাফিজ ফিরেছেন পুরোনো দল লাহোর কালান্দার্স। রান বন্যার পিএসএলে তিনি বোলিং করেছেন ৫-এর কম ইকোনমিতে (৪.৮৮)। পরিস্থিতি অনুযায়ী বোলিং করে ব্যাটারদের বোকা বানাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। লাহোর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর চারটি ছবি পোস্ট করেছে। কৌশলের ওস্তাদ, বরফের মতো ঠাণ্ডা, ডেথ ওভারের বিশেষজ্ঞ, কাটারের জাদুকর—এই চার উপাধি মোস্তাফিজকে দিয়েছে লাহোর। বাংলাদেশিদের জন্য উপাধিগুলোর বাংলা অনুবাদও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লাহোর লিখেছে, ‘মোস্তাফিজুর রহমান। আপনি আসলে এমনই।’
লাহোরের দুটি ম্যাচের দুটিতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ওভারে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন। উইকেট পেয়েছেন একটি করে। তাঁর ২ উইকেটের দুটিই এসেছে প্রতিপক্ষের ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে। এখন পর্যন্ত ৪৮ বলের মধ্যে ১৮ বল ডট দিয়েছেন। স্লোয়ার-কাটারে ব্যাটাররা এতটাই বিভ্রান্ত হচ্ছেন যে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগই করতে পারছেন না তাঁরা। বিশেষ করে, মোস্তাফিজ ডেথ ওভারে ব্যাটারদের কাছে বনে যান মৃত্যুদূত। টুর্নামেন্টে তাঁর ১৮ ডটের সাতটিই দিয়েছেন শেষের দিকে এসে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট না পেলেও রানের লাগাম টেনে ধরছেন এই বাঁহাতি পেসার।
২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। সেই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লাহোর অসাধারণ খেলেছে। পরবর্তীতে ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়ে লাহোর প্রায়ই জিতেই গিয়েছিল। মোস্তাফিজ এই ম্যাচে ৪ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট। কিন্তু বল টেম্পারিংয়ের ৫ রানের খেসারত দিয়ে ম্যাচটা লাহোর হেরে যায় ৪ উইকেট।
লাহোর কালান্দার্সে খেলছেন মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসেন ইমন। সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করলেও পিএসএলে দুটি ম্যাচে তিনি চার নম্বরে খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২৬ রান। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে লাহোর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে লাহোর খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে