প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে বাজিমাত করল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে আরও এক সুখবর পেল যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় গত রাতে পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্বেই। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে মার্কিনদের।
২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। দুই বছর পর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক সূত্রেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুই দল। যে ১২ দল আগামী বিশ্বকাপের টিকিট কাটবে, তার মধ্যে ১০ দল সুপার এইট ও আয়োজক সূত্রে নিশ্চিত করে ফেলেছে। বাকি ২ দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম দুই দল।
২০২৬ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে, এসব ক্ষেত্রে শেষ দুই দল নির্ধারণ একটু জটিল। কারণ ভারত চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলেও লঙ্কানরা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। সেক্ষেত্রে এবারের সুপার এইটের বাইরে থাকা দলের বাইরে র্যাঙ্কিংয়ের সেরা তিন দল সরাসরি টিকিট কাটবে আগামী বিশ্বকাপের। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪, ৬, ৭ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই রেখেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কারা সুপার এইট নিশ্চিত করবে, তা জানা যাবে আগামীকাল। স্কটল্যান্ড সুপার এইটে উঠলে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সুযোগ মিলবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার। যদি স্কটল্যান্ড ওঠে, তাহলে আইরিশদের বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব করা হবে এখানে।
১২ দল সরাসরি নিশ্চিত করলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে