
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে গত ৭-৮ মাসের মধ্যেই। গত নভেম্বরে আয়ারল্যান্ডের পর এবার মে মাসে পাকিস্তানকেও টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে শান্ত-মুমিনুলরা খেলতে নেমেছেন রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে। টানা পাঁচ টেস্ট জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ ২ উইকেটে ৭৬ রান করে প্রথম সেশনের খেলা শেষ করেছে। যেখানে জিম্বাবুয়েরও ভুল রয়েছে।
সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটা তাঁর প্রথম ম্যাচ। আর বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয়, অমিত হাসানের অভিষেক হয়েছে। যাঁদের মধ্যে অমিত আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেছেন। হৃদয় টেস্টে এবারই প্রথম খেলছেন।
আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৬ রানেই হারায় প্রথম উইকেট। সপ্তম ওভারের তৃতীয় বলে মাহমুদুল হাসান জয়কে (২) ফেরান জিম্বাবুয়ে পেসার নিউম্যান নিয়ামহুরি। ক্যাচ ধরেছেন স্বাগতিক দলের উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল সাবলীলভাবে এগোতে থাকলেও জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২তম ওভারের শেষ বলে সাদমানকে (২০) ফেরান ব্র্যাড ইভান্স। ৩৮ বলের ইনিংসে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মেরেছেন ৩ চার। সাদমানের ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে বল চলে যায় ক্রেগ আরভিনের হাতে।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ৩৬ রান। ৫৫ রানেই বাংলাদেশ হারাতে পারত তৃতীয় উইকেট। ১৯তম ওভারের পঞ্চম বলে এনগারাভার অফস্টাম্প লাইন বরাবর করা বল ডিফেন্স করতে যান শান্ত। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ঠিকমতো তালুবন্দী করতে পারেননি বেন কারেন।
শান্ত যখন বেঁচে গেছেন, তখন তাঁর রান ৭। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২৫ ওভার। বাংলাদেশ অধিনায়ক ৯ রানে ব্যাটিং করছেন। মুমিনুল ৫৬ বলে ৯ চারে ৪১ রানে অপরাজিত।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
১২ মিনিট আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
৩৬ মিনিট আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
১০ ঘণ্টা আগে