দেশের মাঠে খেলা হলে নাসুম আহমেদ হয়তো ২২ গজ থেকে সুড়ঙ্গ তৈরি করে ড্রেসিং রুমে ফিরতে চাইতেন। দর্শকদের কটু কথা হজম করা খুব কঠিনই হয়ে যেত তাঁর।
খেলাটা বিদেশে হচ্ছে বলে সেটি করতে হচ্ছে না। তবে আজকের দিনটি নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবেন নাসুম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারিত টি-টোয়েন্টিতে যে আজ এক ওভারেই ৩৪ রান দিয়েছেন তিনি!
টি-টোয়েন্টিতে এটিই কোনো বাংলাদেশি বোলারের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। এত দিন বাংলাদেশের হয়ে এই বিব্রতকর রেকর্ডের সবার ওপরে ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ৩১ রান দেন তিনি। পাঁচ ছক্কা ও এক সিঙ্গেলে একাই সেই রান তোলেন ডেভিড মিলার। ওই ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন বাঁহাতি হার্ড হিটার।
আজ নাসুমের ওপর দিয়েও মহাপ্রলয় বইয়ে দিয়েছেন এক বাঁহাতি—তিনি রায়ান বার্ল। জিম্বাবুয়ের ইনিংসের ১৫তম ওভারে একাই ৩৪ রান নিয়েছেন এই পাওয়ার হিটার। পঞ্চম বলে ছক্কার জায়গায় চার না মারলে আরও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো নাসুমকে।
অথচ ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই উইকেট পান নাসুম। ওই ওভারে দেন ৬ রান। কিন্তু নিজের দ্বিতীয় আর শেষ ওভারে এসে ম্যাচের নিয়ন্ত্রণটাই যেন জিম্বাবুয়ের হাতে তুলে দেন নাসুম। এর একটু আগে স্বাগতিকেরা যে ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল!
অবশ্য বার্লের হাতে বাংলাদেশি বোলারের বেদম পিটুনি খাওয়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন তিনি। সেদিন ৩২ বলে ৫৭ রানের হার না মানা ইনিংসে মুগ্ধতা ছড়িয়ে বিপিএলে জায়গা করে নেন তিনি। আর আজ তাঁর ২৮ বলে ৫৪ রানের ইনিংসটি গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। সেটি হলে টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারাবে জিম্বাবুয়ে।

আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
৪ ঘণ্টা আগে