আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’
গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।

কেপ ভার্দের রাজধানী প্রাইয়া এখন উৎসবের নগরী। উৎসবটা বিশ্বকাপ জয়ের জন্য নয়। বরং আফ্রিকার দলটি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে রূপকথার মতো যে পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে হেরেও তাদের লড়াকু মানসিকতা দেখে অনেক কিংবদন্তি ফুটবলারদেরও রীতিমতো অবাক করে দি
২ মিনিট আগে
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলছেন, এতে ফুটবলের স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে; আবার কেউ মনে করছেন, এটি খেলোয়াড়দের সুরক্ষার জন্য জরুরি। তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে, একটি বিষয় ততই স্পষ্ট হচ্ছে—এই তিন মিনিটের বিরতি এখন আর শুধু পানি পান করার সময় নয়, বরং কোচদের জন্য ম্যাচের ভেতরে
৪৩ মিনিট আগে
ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিতে ওস্তাদ আর্লিং হালান্ড। কেন যে তাঁকে ‘গোলমেশিন’ বলা হয়, সেটা ম্যানচেস্টার সিটিতে তাঁর পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবেন। ভেঙেচুরে দিচ্ছেন একের পর এক রেকর্ড। তবে আজ রাতে হালান্ডকে আটকাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশেষ এক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করেছেন।
২ ঘণ্টা আগে
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ফুটবলারদের ‘ভায়াগ্রা’ গ্রহণের চমকপ্রদ খবর ছড়িয়েছে। যদিও ইংল্যান্ড কোচ টমাস টুখেল তা হেসে উড়িয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে