
মহান মে দিবস আজ। মেহনতি শ্রমিকদের প্রতি সম্মান জানাতেই প্রত্যেক বছর ১ মে পালন করা হয় মে দিবস। বিশেষ এই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছে।
মে দিবসের দিন বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে। যার মধ্যে বেলা ১টা ২৮ মিনিটে দেওয়া পোস্টে তারা লিখেছে, ‘আন্তর্জাতিক মে দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠের আড়ালে থেকে কাজ করা সকল শ্রমজীবী মানুষের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা। সব সফলতা সম্ভব হয়েছে আপনাদের কারণেই। আপনাদের নিষ্ঠা ও পরিশ্রমই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ বিসিবির ছবিতে গ্রাউন্ড স্টাফ, সাপোর্ট স্টাফ, নিরাপত্তাকর্মী, সংবাদমাধ্যমকর্মী, প্রশাসন কর্মকর্তা, স্বেচ্ছাসেবীরা ছিলেন।
বেলা ২টা ৫৯ মিনিটে দ্বিতীয় পোস্ট দিয়েছে বিসিবি। ৬ সেকেন্ডের সেই ভিডিওবার্তায় মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নানা পেশার মানুষ। ক্যাপশনে লেখা, ‘সবাইকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা। যে সকল শ্রমিক সবকিছু সম্ভব করে তোলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’ বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘শ্রমে ঘামে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রত্যেক শ্রমজীবী মানুষকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও সম্মান।’ ক্যাপশনের সঙ্গে একটি ফুটবল মাঠের ছবি দিয়েছে বাফুফে।
বাফুফে-বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও মে দিবস নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সাকিব আল হাসান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মে দিবসের একটি ফটোকার্ড বানিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘১ মে। যে সকল শ্রমিক ভাই-বোনদের পরিশ্রমে সচল এই পৃথিবী, মহান মে দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’ খালেদ মাসুদ পাইলট কাস্তে হাতে নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শ্রমিকের ঘামেই গড়ে ওঠে স্বপ্নের পৃথিবী, আর সেই স্বপ্নের পেছনে থাকে একটি পরিবারের হাসি। নিজের স্বপ্ন ত্যাগ করে যাঁরা পরিবারের মুখে হাসি ফোটান, মে দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।’
মে দিবসের পরের দিন (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুরে আগামীকাল বেলা ২টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টি জিততেই হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হওয়ার পরই যে দুটি সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল, কোনো প্রশ্ন নেননি। গতকাল সংবাদ সম্মেলনের শুরুতে নিজেই সে প্রসঙ্গ তুললেন। শুরুতে নিজেদের কিছু উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরলেন তামিম।
২৩ মিনিট আগে
কাঁধের গুরুতর চোটের কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরে স্ক্যান করানোর পর তাঁর বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়ে।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় খবরের শিরোনাম হয়েছে অনেকবার। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় ফিলিস্তিনিদের আর্তনাদ। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাসহ ক্রীড়াজগতের অনেকেই নিন্দা জানিয়েছেন ইসরায়েলি হামলার। ফিফা কংগ্রেসেও দেখা গেল এই যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শামীমের ইনিংসটা ছিল ৩১ রানের। খুব বড় না হলেও ১৩ বলের এই ইনিংস বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক ম্যাচে এমন ব্যাটিং করেই সফরকারী দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শামীম।
৩ ঘণ্টা আগে