স্পিনার মোহাম্মদ গজনফারের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মিড অন দিয়ে ছয়। পরের বলও একইভাবে উড়িয়ে মারতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু এবার আর বল বাউন্ডারিতেই পৌঁছায়নি। মিড অনে দাঁড়ানো ফিল্ডার মোহাম্মদ নবি সহজেই লুফে নেন ক্যাচ।
তাতেই ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ঝড়ের আভাস দিয়ে তানজিদ ফিরেছেন ১৭ বলে ২২ রান করে। তাঁর ইনিংসে চারের সংখ্যা ৩ ও ছয় ১। তার আগে সৌম্য সরকারকে নিয়ে স্কোরবোর্ডে ২৮ রান জমা করেন এই বাঁহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়েছে ৪৩ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার সৌম্য (৪) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গজনফারের ঘূর্ণির সামনে প্রথম ম্যাচে খেই হারিয়ে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে