দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ২২১ রান করেছিল ভারত। এবার যেন সেই স্কোরকেও ছাড়িয়ে যাওয়ার পথে তারা। হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতেই ভারত করে ফেলে ৮২ রান, হারায় ১ উইকেট। বোলিংয়ে যে এসেছে তাকেই তুলোধুনো করেছেন ব্যাটিংয়ে থাকা ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেটে দুজনে করেছেন ৬০ বলে ১৫৬ রানের নিরবিচ্ছিন্ন জুটি।
তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই ভয়ঙ্কর হয়ে উঠেন স্যামসন। শেষ চার বলে টানা ৪ চার দিয়ে হাতখোলা শুরু তাঁর। এর পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার অভিষেক শর্মাকে (৪) ফেরান পেসার তানজিম হাসান সাকিব। কিন্তু এরপর ভারতের স্টাইকরেট আরও উর্ধ্বমুখি হয়ে উঠে। পাওয়ার প্লে ৬ ওভার শেষে তাদের স্ট্রাইকরেট দাঁড়ায়—১৩.৬৬!
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.১ ওভারে ১ উইকেটে ১৮৩ রান। স্যামসন ৪০ বলে ৯ চার ও ৯ ছয়ে করেছেন ১০০ রান। সূর্য ৩০ বলে ৬ চার ও ৫ ছয়ে করেছেন ৬৫ রান। ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচ সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। এরপর ফিরেই রিশাদ হোসেনকে এক ওভারে টানা পাঁচটি ছয় মেরেছেন স্যামসন। পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। সেটি এসেছে ৪০ বলে। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে কোনো ভারতীয়ের এটি প্রথম সেঞ্চুরিও। এ নিয়ে বাংলদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংখ্যা দাঁড়াল ৬টি।
সঞ্জু গড়েছেন নতুন রেকর্ড। ২২ বলে পেয়েছেন ফিফটি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটিই এখন কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটি। আগের রেকর্ডটি ছিল রোহিত শর্মার। ২০১৯ সালে রাজকোটে ২৩ বলে ফিফটি করেছিলেন তিনি। নতুন মাইলফলক ছুঁয়েছেন সূর্যকুমারও। ১৫তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ভারত অধিনায়ক। আজ ২৩ বলে ফিফটি পান তিনি।
আজ মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাঁর বিদায়ী ম্যাচ রাঙাতে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৬ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে