
ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন পিসিবির নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ। তাঁর দাবি, অধিনায়ক বাবর আজম এবং প্রধান কোচ সরফরাজ আহমেদ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দল এখন মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে।
টানা দুই টেস্ট হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে সাত পরিবর্তন এনেছে সফরকারীরা। একই সঙ্গে প্রধানক কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসনকে। এই আকস্মিক পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে জিও টিভিকে আকিব বলেন, দলের হাতে প্রয়োজনীয় বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোর যথাযথ ব্যবহার করা হয়নি।
আকিব বলেন, ‘তাদের (টিম ম্যানেজমেন্টের) হাতে একজন পেস বোলিং অলরাউন্ডার, দ্বিতীয় একজন উইকেটকিপার এবং উবাইদ শাহর মতো একজন ফাস্ট বোলার ছিল। কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল না। আমি অধিনায়ক (বাবর আজম) ও কোচের সঙ্গে কথা বলেছি এবং উবাইদকে দলে নেওয়ার কথা বলেছি, কারণ অন্য বোলাররা (মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ) সবাই প্রায় একই গতির।’
পাকিস্তানের বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্যের অভাব ছিল বলেও মনে করেন আকিব। তাঁর মতে, সেরা সাতের কোনো ব্যাটার বল করতে না পারায় একজন অলরাউন্ডারকে দলে নেওয়া প্রয়োজন ছিল। একই সঙ্গে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করা উবাইদ শাহকে খেলানোর সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ছিল।
আকিব বলেন, ‘আমাদের টপ সেভেনের কোনো ব্যাটারই বল করতে পারে না। আমাদের একজন অলরাউন্ডারকে নেওয়া উচিত ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উবাইদ শাহকে খেলানো, যে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে। একজন সত্যিকারের ফাস্ট বোলার আপনার বোলিং আক্রমণের পুরো সমন্বয় বদলে দিতে পারে।’
টিম ম্যানেজমেন্টের আরও কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আকিব। ফর্মহীন সালমান আগাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তিনি সমর্থন করলেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে গাজি ঘোরিকে খেলানো উচিত ছিল বলে মনে করেন।
এই প্রসঙ্গে আকিব বলেন, ‘আমি সালমান আগাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বুঝতে পারি, সে ফর্মে নেই। কিন্তু উইকেটকিপার হিসেবে মোহাম্মদ রিজওয়ানের বদলে গাজি ঘোরিকে খেলানো উচিত ছিল। ম্যানেজমেন্ট যখন কঠিন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন পদক্ষেপ নিতেই হয়। আমরা ইতোমধ্যে সিরিজ হেরে গেছি, আর আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছি না বলে গোটা বিশ্ব আমাদের নিয়ে হাসছে।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৪ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৫ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৬ ঘণ্টা আগে