
নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত।
সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় পরশু ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে মুখোমুখি হয়েছে করিন্থিয়ান্স-সান্তোস। করিন্থিয়ান্সের এক খুদে ভক্তকে নেইমার একটি জার্সি উপহার দিয়েছেন। ৮ বছরের শিশু স্বাভাবিকভাবেই খুশি। কিন্তু সেটা আর দীর্ঘস্থায়ী হলো কই। করিন্থিয়ান্সের ভক্ত-সমর্থকেরা তাঁর ওপর চড়াও হয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে সেই শিশু মাঠ ছেড়েছে পুলিশের পাহারায়। এমনকি স্থানীয় কিছু সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, খুদে ভক্ত টানেল দিয়ে খেলোয়াড়দের লকার রুমে যাচ্ছিল, তখন ভক্ত-সমর্থকদের গালিগালাজ শুনেছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ছেলেটির বয়স ৮ বছর। তাকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘মাঠে এবং মাঠের বাইরে কিছু সীমা থাকে। কখনো সেই সীমা ছাড়ানো উচিত নয়। শিশুর প্রতি এমন আক্রমণাত্মক আচরণ সীমা ছাড়ানোর মতোই ঘটনা। ক্লাবের প্রতি আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং ফুটবল নিয়ে রোমাঞ্চ, উত্তেজনা কখনোই সম্মান, শিষ্টাচার ও নিরাপত্তাকে ছাপিয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে যখন বিষয়টি একটি শিশুকে নিয়ে হয়, তখন সেটা নিয়ে আলোচনা হবেই।’
করিন্থিয়ান্সের সুরে সুর মিলিয়েছেন নেইমারও। ৮ বছরের শিশুকে হেনস্তার ঘটনা দেখে তাঁর খুব খারাপ লেগেছে। করিন্থিয়ান্সের বিপক্ষে পরশু ১-০ গোলে জয়ের পর সাংবাদিকদের ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড বলেন, ‘একটা শিশু ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করতেই পারে। তার সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। সে কোনো ভুল করেনি।’
করিন্থিয়ান্সের বিপক্ষে পরশু সান্তোসের একমাত্র গোলটি ৩৩ মিনিটে করেন সান্তোস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান সিলভা। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সান্তোস অবস্থান করছে ১৪ নম্বরে। জিতেছে ৭ ম্যাচ। নেইমারের দল ড্র করেছে ৮ ম্যাচ ও ৯ ম্যাচ হেরেছে। করিন্থিয়ান্স ২৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে পালমেইরাস।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই নেইমারের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক শেষ হয়ে গেছে। ১৩০ ম্যাচে ৮০ গোল করে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হারের ম্যাচটাই আন্তর্জাতিক ফুটবলে নেইমারের শেষ ম্যাচ হয়ে থাকল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেও কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছিলেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৪ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৫ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৬ ঘণ্টা আগে