খুলনায় রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচের ফল এল না। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই দলের পঞ্চম রাউন্ড হলো ড্র। কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের হারের ম্যাচে বিতর্ক উঠেছে আম্পায়ারিং নিয়ে। ঢাকা বিভাগের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫৭ রানে থেমে যায় সিলেটের ইনিংস।
ইনিংসের ৬১তম ওভারে নাজমুল ইসলাম অপুর অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি সুইপ করলেন সিলেটের অধিনায়ক জাকির হাসান। শুরুতে রানের কথা ভাবলেও পরে ফেরত যান ক্রিজে। তার আগেই এলবিডব্লিউর জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। হতাশায় জাকির ক্রিজে দাঁড়িয়েই ক্ষোভ ঝাড়েন। ড্রেসিংরুমে ফেরার পথে আম্পায়ারের দিকে কিছু বলতেও দেখা যায় তাঁকে।
ঢাকার বিপক্ষে কয়েকটি সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের কোচ রাজিন সালেহ। ঘরোয়া লিগে নিম্নমানের আম্পায়ারিংয়ের অভিযোগ অসংখ্যাবারই উঠেছে। সবশেষ ঘটনার পর এবার এনসিএলে থার্ড আম্পায়ারের দাবি করলেন রাজিন। গতকাল আজকের পত্রিকাকে সিলেট কোচ বলেছেন, ‘ঘরোয়া লিগ বা এনসিএল—এগুলো বাংলাদেশের খেলোয়াড়দের ফাউন্ডেশন। এখান থেকে খেলোয়াড়েরা বের হবে, টেস্ট খেলবে। এখানে যদি আম্পায়াররা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, খেলোয়াড়েরা চাপ দিলে চাপ না নিতে পেরে আউট দিয়ে দেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো এগোবে না।’ এরপরই বললেন আসল কথাটা, এবারের এনসিএলে বেশির ভাগ ম্যাচে নিম্নমানের আম্পায়াররা আম্পায়ারিং করছেন। এঁদের সামর্থ্য এতটুকু। এটার সমাধান হলো, যদি থার্ড আম্পায়ার চালু করা যায়, তাহলে এ ভুলের সংখ্যাটা কমে যাবে।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে