
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
ওরচেস্টারশায়ারের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে কেন্ট। কাউন্টি ডিভিশন চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুয়ের এই ম্যাচ নিয়ে কাউন্টিতে অভিষেক হতে যাচ্ছে খালেদের। হাসানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেখে গর্ব অনুভব করেন খালেদ। কেন্টের ওয়েবসাইটে খালেদ বলেন, ‘যখন প্রথম খবরটি (কেন্টের হয়ে খেলা) শুনেছিলাম, হ্যাঁ বলতে কোনো দ্বিধা কাজ করেনি। হাসান এবং আমার এজেন্ট—দুজনেই কেন্টের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেন্ট যে একটা পরিবারের মতো, সে সম্পর্কে দারুণ গল্প করেছেন তাঁরা।’
কেন্ট নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বাংলাদেশের পতাকার ইমোজি নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওর শুরুতে হাসানকে বলতে শোনা গেছে, ‘এবার আমি একা না।’ কিছুক্ষণ পরই ভিডিওতে দেখা যায় খালেদকে। ভিডিওর শেষে টেস্টে উইকেট নেওয়ার পর তাঁর উদযাপনের অংশটুকু জুড়ে দেওয়া হয়েছে।
কেন্টের মতো ক্লাবে খেলতে যাচ্ছেন দেখে নিজেকে সম্মানিত মনে করছেন খালেদ। ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের ওয়েবসাইটে ৩৩ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেন, ‘কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবে খেলতে পারা আমার কাছে অনেক সম্মানের বিষয়। দলকে ভালো অবস্থানে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত খালেদ ১৮ টেস্টে নিয়েছেন ৩৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন একবার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আরও তিন বছর আগে। লাল বলের ক্রিকেটে ৭০ ম্যাচে পেয়েছেন ১৯০ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৯ বার। দুইবার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
জুন মাসে ইংল্যান্ডে কাঁপিয়ে এসেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। সেই ধারাবাহিকতায় ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে হয়েছেন ম্যাচসেরা।
২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ৪৫ উইকেট নিয়েছেন হাসান। ইনিংসে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন। তিনটিই বিদেশের মাঠে। ২০২৪ সালে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ফাইফার নেন বাংলাদেশের এই পেসার।

উইন্ডহোকে চলছে নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ চলাকালীন সময়েই প্রোটিয়াদের বদলাতে হয়েছে দল। এই দল পরিবর্তনে এক জন যেমন পেলেন দুঃসংবাদ, আরেক জনের মিলল সুখবর।
৪৪ মিনিট আগে
৩ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ব্যাটিং-বোলিংয়ে দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই টেস্ট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের ফাইনালে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কোনো এক বিশ্বকাপের সময় নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানালেন এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়। নিয়মিত বিরতিতে হওয়া এই হামলায় প্রাণ হারাচ্ছেন নাম না জানা অনেকে। বাসাবাড়ি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যত্র। এবার এক টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে রাশিয়ার হামলায়।
২ ঘণ্টা আগে