Ajker Patrika

এবারও চাপে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮: ১৮
এবারও চাপে বাংলাদেশ
মিচেল স্টার্কের বলে উড়ে গেল মুমিনুলের স্টাম্প। দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। ছবি: এএফপি

প্রথম ইনিংসের হতাশাজনক ব্যাটিংয়ের ঘাটতি পুষাতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুটাই ভালো হয়নি সফরকারীদের। দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে অলআউট করার পরও বিপদে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে আছে অতিথিরা। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।

বাংলাদেশের করা ৬৪ রানের জবাবে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। আজ আরও ৪৫ রান তোলে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ১৪৬ রানের লিড পায় প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে প্রথম বলেই ফিরছিলেন সাদমান ইসলাম। এবারও হতাশ করলেন এই ওপেনার। আরও একদফা স্টার্কের শিকার হয়ে ফিরেছেন সাদমান। মারনাস লাবুশেনের হাতে ধরা পড়ার আগে ১ রান করেন তিনি। পরের বলেই মুমিনুল হককে বোল্ড করেন স্টার্ক। দলীয় ৫ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসের কথা মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত