ক্ষমতার পটপরিবর্তনের পর নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব টিকে গেলেও নিজেদের ভেন্যুতে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। প্রশ্নবোধক চিহ্ন পড়েছিল বিপিএলসহ বাকি ঘরোয়া ক্রিকেট নিয়ে। সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলে বিসিবিরও স্থবিরতা কাটতে শুরু করেছে।
সূত্র জানায়, আগামী মাসে বিপিএলের খেলোয়াড় নিলাম সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। নির্বাচকেরা পাকিস্তান সফর থেকে ফিরে স্থানীয় ক্রিকেটারদের গ্রেড আনুপাতিক মূল্য নির্ধারণের কাজ শুরু করবেন। বিদেশি ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের শ্রেণি ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলছে।
বিপিএলের সাত দলের মধ্যে ৫ দল (বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেট) তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেও এখনো কুমিল্লা তা নিশ্চিত করেনি। বিপিএলের ওয়ার্কিং কমিটি কুমিল্লা দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। কুমিল্লা ভিক্টোরিয়ানস স্বত্বাধিকারী নাফিসা কামাল এ মুহূর্তে দেশের বাইরে। বিপিএলের অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজির এবার নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবির বিপিএল কমিটি।
সূত্র আরও জানায়, বিপিএলের ওয়ার্কিং কমিটির কাছে দেশে মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ কোম্পানি ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে কুমিল্লার দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করছে। সব ঠিক থাকলে এই প্রতিষ্ঠানকেই কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি-স্বত্ব দিতে পারে। সেটি হলে কুমিল্লার নামেও পরিবর্তন আসতে পারে। যদি শেষ পর্যন্ত কেউ স্বত্ব না কেনে, সে ক্ষেত্রে ছয় দলের বিপিএল হবে বলে জানা যায়। সব কার্যক্রম শেষ করে আগামী মাসের শেষ সপ্তাহে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলাম হবে।
এরই মধ্যে দুর্দান্ত ঢাকা দলের মালিকানা বদল হয়েছে। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বদলে দিতে পারে ঢাকার আগের নাম।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৭ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৯ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে