
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে ভারত। চার দিন ধরে চলা ম্যাচটিতে কঠিন কন্ডিশনে টানা ফিল্ডিং করতে হয়েছে সফরকারী দলের ক্রিকেটারদের। সেই পরিশ্রমেরই অদ্ভুত স্মারক হয়ে রইল দেবদূত পাড়িক্কালের পিঠে জার্সির নাম ও নম্বরের ছাপ।
সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন পাড়িক্কাল। তিন ইনিংসে দুটি সেঞ্চুরি এবং ১০৯.৩৩ গড়ে করেছেন ৩২৮ রান।
কলম্বোয় দ্বিতীয় টেস্টে দীর্ঘ সময় ফিল্ডিং করার পর পিঠে নিজের নাম ও জার্সি নম্বরের ছাপ পড়ে যায় পাড়িক্কালের। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে সিরিজের আরও কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছেন তিনি।
সেই পোস্টের ক্যাপশনে পাড়িক্কাল লেখেছেন, ‘এই সুযোগের জন্য সত্যিই কৃতজ্ঞ এবং সামনে আরও অনেক কিছু অর্জনের জন্য আমি ক্ষুধার্ত। কঠিন লড়াইয়ের এই সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে। এবার পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়ার পালা। শেষ ছবিতে সূর্য আমাকে একটা ট্যাটু উপহার দিয়েছে।’
দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে ৯ উইকেটে ৫০৩ রান করে ভারত। ১২ চারে ১১৭ রান এনে দেন পাড়িক্কাল। ধ্রুব জুরেল অপরাজিত থাকেন ১১৫ রানে। ঋষভ পন্তের ব্যাট থেকে আসে ৬৩ রান। অধিনায়ক শুভমান গিল খেলেন ৫০ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নেন চার উইকেট।
জবাবে প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সুনাল দিনুশা ১০৩ ও পাসিন্দু সুরিয়াবান্দারার অবদান ৮০ রান। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ও সুতার তিনটি করে উইকেট নেন।
ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে ২১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দিনুশা ও নুয়ান্থার ১১২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কেশারা ৪৬ রান করেন। তবে সেঞ্চুরি তুলে নেন সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাটিং করা দিনুশা। ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। এই সিরিজের দিনুশার তৃতীয় সেঞ্চুরিটি সাজানো আট চার ও দুটি ছক্কায়। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে দীর্ঘ সময় ভারতীয় বোলারদের ঠেকিয়ে রেখে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ৪২৯ রানে নিয়ে যান তিনি। তাঁর অসামান্য ব্যাটিং দৃঢ়তায় হার ঠেকায় শ্রীলঙ্কা। অন্যদিকে প্রায় নিশ্চিত জয় হাতছাড়া করে ভারত।

ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা-সমালোচনা তো কম হয়নি। বিশেষ করে ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় আর্জেন্টিনার ফুটবলার-কোচদের শাস্তিও দেওয়া হয়েছে। অবশেষে তাঁরা পেলেন সুখবর। ফিফা সেই শাস্তি তুলে নিচ্ছে।
৩৪ মিনিট আগে
ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থগিত সাদা বলের সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে ২০২৭ সালের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ লিগের হোম ম্যাচে নামার আগে ক্যাম্প ন্যুতে এস্তেলাদার সমর্থনে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সংগঠনের আয়োজনে সমর্থকদের মধ্যে প্রায় ১০ হাজার ছোট পতাকা বিতরণ করা হয়। গ্যালারিতেও দেখা যায় বড় আকারের বেশ কিছু পতাকা ও ব্যানার। বার্সার সংগীত বাজানোর
২ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার না করতে সম্প্রচারকারী স্কাই স্পোর্টসকে অনুরোধ করেছিল পিসিবি।
৩ ঘণ্টা আগে