Ajker Patrika

মোদি স্টেডিয়ামে আজ যা ঘটেছে, তা আগে কখনোই হয়নি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৮
মোদি স্টেডিয়ামে আজ যা ঘটেছে, তা আগে কখনোই হয়নি
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ গড়িয়েছে ডাবল সুপার ওভারে। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ হলেও ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম খা খা করছে। মাঠে তেমন দর্শক না হলেও ম্যাচের শেষ পর্যায়ে এসে টেলিভিশন সেটের সামনে ভিড় করতে থাকেন ভক্ত-সমর্থকেরা। এই স্টেডিয়ামে আজ যা ঘটছে, তা চোখ কপালে ওঠার মতোই। ম্যাচের ফল নির্ধারণ করতে দুই বার সুপার ওভারে গেছে ম্যাচ।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মূল ম্যাচে দুই ইনিংস মিলে হয়েছে ৩৭৪ রান। প্রথম সুপার ওভারে আফগানিস্তান ১৭ রান করার পরও ম্যাচ জিততে পারেনি। প্রোটিয়ারা ১৭ রান নিলে ফের ম্যাচ গড়ায় সুপার ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম দেখা গেল ডাবল সুপার ওভারের ম্যাচ।

ম্যাচের পুরো রোমাঞ্চ যেন জমে ছিল শেষের জন্যই। ১৮৮ রানের লক্ষ্যে নামা আফগানিস্তানের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। হাতে তখন ১ উইকেট। শেষ ওভারের প্রথম বলটা কাগিসো রাবাদা করলেন নো বল। পরের বলটা দিলেন ওয়াইড। ওভারের প্রথম বৈধ ডেলিভারি তুলে মারতে যান নুর আহমাদ। সেই বল লং অফে মার্কো ইয়ানসেন ড্রপ করলেও কোনো রান নেননি নুর। পরের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন নুর। পরের বলে আবার ডট দেন তিনি।

শেষ তিন বলে যখন আফগানদের ৫ রান দরকার, তখন ফের নো বল দেন রাবাদা। সেই নো বল থেকে আরও দুই রান নেন নুর।


এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তৃতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে (৫) ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৬১ বলে ১১৪ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন। ১৩তম ওভারে ডি কক ও রিকেলটনকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন রশিদ খান। তাতে ১৩ ওভারে ৩ উইকেটে ১২৭ রানে পরিণত হয় প্রোটিয়ারা। একটা পর্যায়ে ২০০ রান হওয়ার তুমুল সম্ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন রিকেলটন। ২৮ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মারেন তিনি। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত