
হঠাৎ করে ধসে পড়া বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে জয়ের সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার উদাহরণ রয়েছে ভূরি ভূরি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস।
হাতে ৯ উইকেট নিয়ে আজ বাংলাদেশের ২০২ বলে দরকার ছিল ১৪৬ রান। ওভারপ্রতি রান দরকার ছিল ৪.৩৪। ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের জেতার সুবর্ণ সুযোগ ছিল এই ম্যাচে। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন যেকোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক রেকর্ডটি এখন বাংলাদেশের হয়ে গেল। ওয়ানডেতে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট তাড়াতাড়ি পড়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ডটি আগে ছিল যুক্তরাষ্ট্রের। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৮ উইকেটে ৩১ রানে (৮ রানে ৭ উইকেট হারানো) পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র।
২৪৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ২ চার মারেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে ইমনের। তবে ইনিংসটা বেশি বড় করতে পারেননি তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোকে তুলে মারতে যান ইমন। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ওয়ানডে অভিষেকে ১৬ বলে ৩ চারে ১৩ রান করেন ইমন। ইমন ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের মতো যখনই বাজে বল পেয়েছেন, সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করেছেন শান্ত।
৫১ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিলেন তামিম। সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশের এই ব্যাটার দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭১ বলে ৭১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। শান্ত-তামিমের জুটি ভেঙেছে রানআউটে। ১৭তম ওভারের তৃতীয় বলে মাহিশ তিকশানাকে ডিপ মিড উইকেটে ঠেলে দুই রান নিতে যান শান্ত। তবে শান্ত স্ট্রাইক প্রান্তে ডাইভ দেওয়ার আগেই মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ২৬ বলে করেছেন ২৩ রান। আউট হওয়ার পর শান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তানজিদ তামিমের প্রতি।
শান্ত আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। সফরকারীদের ইনিংসে মড়ক লাগার শুরুর এখান থেকেই। দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে মুহূর্তেই ২০.৫ ওভারে ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয় বাংলাদেশ। লঙ্কানদের ফিল্ডিংয়েরও তাতে অনেক বড় অবদান রয়েছে; যেখানে ১৮তম ওভারের পঞ্চম বলে হাসারাঙ্গাকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান তানজিদ তামিম। মিড অফ থেকে উড়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন জানিথ লিয়ানাগে। ৬১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন তানজিদ তামিম।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে