
ভারতের বিপক্ষে চলমান সিরিজে ইংল্যান্ড পাচ্ছে শুধু হতাশা আর হতাশা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সর্বসাকল্যে খেলেছে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেবল ১ টি-টোয়েন্টি। চলমান সিরিজে ইংলিশরা এবার নাম লিখিয়েছে বিব্রতকর এক রেকর্ডে।
ঝোড়ো শুরু করেও জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড স্কোরবোর্ডে আশানুরূপ রান জমা করতে পারছে না। নাগপুরে ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে গুটিয়ে গেছে ২৫০-এর আগেই। কটকের বরাবাতি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৩০৪ রান করেও হেরেছে ইংলিশরা। তাতে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করে ২৮ ম্যাচ হেরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ইংলিশরা এখানে পেছনে ফেলেছে ভারতকেই। এশিয়ার দলটি ৩০০ বা তার বেশি রান করে হেরেছে ২৭ ওয়ানডে।
ওয়ানডেতে সর্বোচ্চ ১৩৬ ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে ভারত। এই তালিকায় দুই ও তিনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিরা ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে ১২২ ম্যাচে। ক্রিকেটের এই সংস্করণে ইংল্যান্ড ৯৯ বার ৩০০-এর গণ্ডি পেরিয়েছে।
কটকে গতকাল ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৪ রানে গুটিয়ে গেছে। ৩৩ বল হাতে রেখে ৪ উইকেটে ভারত ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজটাও অগ্রিম জিতে নিল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে সময়টা খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১৫ মাসে ইংলিশরা ওয়ানডেতে এখনো পর্যন্ত চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। হেরেছে চার সিরিজই। যার মধ্যে দুটি সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা হেরেছে একটি করে সিরিজ।
| দল | ম্যাচ হার |
|---|---|
| ইংল্যান্ড | ২৮ |
| ভারত | ২৭ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৩ |
| শ্রীলঙ্কা | ১৯ |

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে