
টি-টোয়েন্টিতে ভারতের নিয়মিত মুখ হলেও লম্বা সময় ধরে ওয়ানডে দলের বাইরে আছেন সূর্যকুমার যাদব। এই সংস্করণে ফেরার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টাই করছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ার বাঁচাতে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সহায়তা চাইলেন তারকা ক্রিকেটার।
সূর্যকুমারের নেতৃত্বে সবশেষ এশিয়া কাপ জিতেছে ভারত। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন। ৯৩ টি-টোয়েন্টির ৮৮ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২৭৩৪ রান। গড় ৩৬.৯৪, স্ট্রাইকরেট ১৬৪.২০।
টি-টোয়েন্টিতে ভালো করলেও ওয়ানডেতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার। ৩৭ ম্যাচের ৩৫ ইনিংসে করেছেন ৭৭৩ রান। ফিফটি মাত্র চারটি। ব্যাটিং গড় ২৫.৭৬। এমন পারফরম্যান্সের কারণে তাঁর প্রতি ভরসা রাখতে পারেননি নির্বাচকরা।
সবশেষ ২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর এই সংস্করণে ভারতের হয়ে মাঠে নামা হয়নি সূর্যকুমারের। তবে হাল ছাড়ছেন না এই ব্যাটার। তিনি বলেন, ‘ডি ভিলিয়ার্সের সঙ্গে যদি দেখা হয় তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে, সে কীভাবে টি-টোয়েন্টি এবং ওয়ানডের ভারসাম্য বজায় রেখেছে। আমি তাঁর মতো পারছি না। আমি ভেবেছিলাম ওয়ানডে ক্রিকেট টি-টোয়েন্টির মতো খেলা উচিত। আমি ডি ভিলিয়ার্সকে জিজ্ঞাসা করতে চাই যে, উভয় সংস্করণে সফল হওয়ার জন্য সে কী করেছে।’
ওয়ানডে দলে ফেরার জন্য ক্যারিয়ারের পরবর্তী তিন–চার বছর গুরুত্বপূর্ণ মনে করছেন সূর্যকুমার, ‘ডি ভিলিয়ার্স, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? যদি শুনে থাকো তাহলে দয়া করে দ্রুত আমার সাথে যোগাযোগ করো। কারণ আমার সামনে তিন-চার বছর গুরুত্বপূর্ণ। আমি ওয়ানডে ক্রিকেট খেলতেও খুব আগ্রহী। দয়া করে আমাকে সাহায্য করো। আমি টি-টোয়েন্টি এবং ওয়ানডের ভারসাম্য বজায় রাখতে পারিনি।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে