
৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে এ মাসে ভারতের সফরটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ বোর্ড সভা শেষে সফরটা নিয়ে সংশয়ের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
আজ রাতে মিরপুরে বুলবুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে।’ আলোচনা হচ্ছে মানেই আগস্টে ভারতীয় দলের সফরের পাশে আপাতত প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। বুলবুল বললেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে।’ বিসিবি সভাপতি আশাবাদী, যখনই হোক, সফরটা সফলভাবে হবে। বুলবুল বললেন, ‘তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’
মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। জানা গেছে, তিন দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড পরের কোনো উইন্ডোতে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিসিবি আলোচনা করছে আগামী বছর নিজেদের সুবিধাজনক উইন্ডোতে ভারতীয় দলের সফরটা আয়োজনের। এখন ভারতের সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিসিসিআই। শুধু ক্রিকেট নয়, ফুটবল টুর্নামেন্ট খেলতেও জুলাইয়ে বাংলাদেশে আসছে না ভারতীয় মেয়েদের দল।
কাল বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বিপিএল হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে বিসিবির। বিপিএল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রতিবছর জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্জন মূল্যায়নের জন্য ‘ক্রিকেটার্স অ্যাওয়ার্ড নাইট’ আয়োজন করবে বিসিবি। নারী দলের জন্য একজন নারী নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। খেলোয়াড়দের পেশাদার মানসিকতা ও ব্যবস্থাপনা উন্নয়নে ‘অ্যাথলেটস ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভারতের বেঙ্গালুরেতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের আদলে পূর্বাচলে হাই পারফরম্যান্স সেন্টার তৈরি করবে বিসিবি। এটি পূর্বাচলের মাস্টারপ্ল্যানের সঙ্গে সমন্বয় করে নির্মাণ করা হবে। ক্রিকেটারদের জন্য কোচিং এডুকেশন সিস্টেম চালু করবে বিসিবি, যাতে ঘরোয়া ও জাতীয় পর্যায়ে আরও দক্ষ কোচ তৈরি হয়।
কাল সভায় অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে বিসিবি তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে। তিনি আম্পায়ারদের বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে বিশেষজ্ঞ এডুকেটর হিসেবে যুক্ত থাকবেন। আগামী কয়েক বছরে ১০–১৫ জন দক্ষ আম্পায়ার তৈরি করাই মূল লক্ষ্য।

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২১ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে