অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে চলছে একের পর এক আলোচনা। মাঠের পারফরম্যান্স নিয়ে তো সমালোচনা চলছেই। সামাজিক মাধ্যমে করা হচ্ছে একের পর এক বিদ্রূপ। এমনকি বাদ যাচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্টরাও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। এরপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামীকাল সিরিজের তৃতীয় টেস্ট খেলবে দুই দল। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে, মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার বিমান মিস করেছেন হাফিজ। সূত্রের বরাতে জানা গেছে, সিডনিতে পাকিস্তান দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের কোচের দায়িত্বে আছেন। মেলবোর্ন বিমানবন্দরে হাফিজ ও তাঁর স্ত্রী পৌঁছালেও তারা ফ্লাইটের সময় দেখেননি। দেরিতে পৌঁছানোয় বিমানবন্দরের কর্তারা তাঁদের (হাফিজ ও তাঁর স্ত্রী) বিমানে উঠতে দেননি। হাফিজের বিমান মিস করা নিয়ে মজা করেছে আইসল্যান্ড ক্রিকেট। পাকিস্তানের তারকা ব্যাটারের ছবি পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘এত প্রতিভা তাঁদের। এমনকি অস্ট্রেলিয়া এয়ারলাইনস তাঁকে খুঁজে পাচ্ছে না।’
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট পাকিস্তান জিতেছে ১৯৯৫ সালে। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ২৮ বছর পর মেলবোর্ন টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান জিততে পারেনি। ৭৯ রানে হেরে গেছে তারা। এর আগে পার্থে প্রথম টেস্টে ৩৬০ রানে হেরেছিল পাকিস্তান। যা পাকিস্তানের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে পরাজয়।


বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
২ ঘণ্টা আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
৩ ঘণ্টা আগে