
শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ক্ষমতা হারিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইমরান গদিচ্যুত হওয়ার পর পিসিবির চেয়ারম্যানের পদে রমিজ রাজার থাকা-না থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ইমরানের চাওয়াতেই গত সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রমিজ। তাই মনে করা হচ্ছে, ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পিসিবির শীর্ষ পদে এবার পরিবর্তন আসতে পারে। আর সেটি হলে পিসিবির চেয়ারম্যান পদে রমিজের বহাল থাকা নিয়েও আছে সংশয়। তবে এই রমিজ পিসিবির দায়িত্ব নেওয়ার পর অবশ্য পাকিস্তান ক্রিকেট প্রাণ ফিরে পেয়েছিল। বাবর আজমরা মাঠে যেমন সাফল্য পেয়েছেন, কূটনৈতিকভাবেও সাফল্য দেখিয়েছে পিসিবি।
গত বছর নিরাপত্তার শঙ্কায় নিউজিল্যান্ড সফর বাতিলের পর পাকিস্তান ক্রিকেটে আবারও যে কালো মেঘ জমেছিল। রমিজ সেই মেঘ দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছিলেন। এর বড় প্রমাণ অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। অস্ট্রেলিয়ার এই সফর থেকে পিসিবি আয় করেছে ২০০ কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত পিসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন ইমরানের একসময়ের সতীর্থ রমিজ।
এর পরও দায়িত্ব ছাড়তে হবে এমন আভাস পেলে নিজে থেকে সরে যাবেন রমিজ। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব তাঁর কাছে আছে। অবস্থা প্রতিকূলে দেখলে পদত্যাগ করে নিজের পুরোনো পেশায় ফিরে যাবেন রমিজ।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় ওয়ানডে ইমার্জিং সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। প্রিটোরিয়ায় নিজেদের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল জিতেছে ৩১.২ বল হাতে রেখে!
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের সময়ের আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁর নেই।
১০ ঘণ্টা আগে
সাফের অধীনে নেপাল থাকলেও আপাতত ফিফার নিষেধাজ্ঞায় আছে তারা। তাই টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি নির্দিষ্ট সময়সীমার আগে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তবেই খেলতে পারবে সাফে। সেক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের।
১০ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আগামীকালের ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবেন লিটন।
১১ ঘণ্টা আগে