
বৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
এমএলএসের একজন মুখপাত্র জানান, ইন্টার মায়ামি কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেয়, মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে থাকবেন না মেসি ও আলবা। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, অল স্টার গেমে যেসব খেলোয়াড় চোটে আক্রান্ত নন এবং খেলতে অস্বীকৃতি জানাবেন, তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। নিষিদ্ধ হওয়ায় আগামীকাল ভোরে মায়ামির ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।
শাস্তি প্রসঙ্গে মায়ামি ক্লাবের অংশীদার হোর্হে মাস বলেছেন, ‘মেসি খুবই হতাশ।’ মায়ামির সঙ্গে ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকার। চুক্তি বাড়ানোর পদক্ষেপে এই শাস্তি প্রভাব ফেলবে না বলে আশা মাসের, ‘আশা করি এটা দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলবে না।’
মেসি সম্প্রতি টানা ম্যাচের মধ্য দিয়ে গেছেন। ৩৫ দিনে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন খেলেছেন ৯টি ম্যাচ। এর মধ্যে ক্লাব বিশ্বকাপে ৪টি এবং ঘরোয়া প্রতিযোগিতায় ৫ টি। সবগুলোতে মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট। অবশ্য ঠাসা সূচি থাকার পরেও মেসিকে কোনো ধরনের চোটে ভুগতে দেখা যায়নি। গত বছরও অল স্টার গেমে খেলেননি মেসি।
অল স্টার বলতে বোঝায়—একটি বিশেষ প্রদর্শনীমূলক বা প্রীতি ম্যাচ, যেখানে কোনো নির্দিষ্ট লিগের সেরা পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা হয়। এই দলকে বলা হয় অল স্টার দল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সেরা খেলোয়াড়দের নিয়ে বানানো হয় এমএলএস অল স্টার। এই দলটি সাধারণত মুখোমুখি হয় অন্য কোনো লিগের সেরা খেলোয়াড়দের দল বা কোনো নামকরা ক্লাবের বিপক্ষে। এবার খেলেছে মেক্সিকোর লিগা এমএক্সের সঙ্গে। এটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের অংশ নয়, বরং একটি উৎসবধর্মী ও প্রদর্শনী ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৮ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
১০ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
১০ ঘণ্টা আগে