
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের রেশ এখনো চলমান। এশিয়া কাপে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে ভারতকে হারাতে পারলে প্রতিশোধ নেবে পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ।
প্রতিবেদনে রেভস্পোর্টজ জানিয়েছে, এশিয়া কাপে দ্বিতীয় দেখায় ভারতকে হারাতে পারলে রাজনৈতিক বার্তা দেবে পাকিস্তান। এজন্য দলের জয় দেখতে মুখিয়ে আছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।জয়ের ব্যাপারে তাগিদ দিতে খেলোয়াড় ও দলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
সামরিক সংঘাতে ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাকভির সামনে কিছু খেলোয়াড় ‘৬-০’ বলে চিৎকার করছিল।
গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। সে ম্যাচে মাঠের পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে আসে হাত না মেলানো বিতর্ক। টসের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি সূর্য। এমনকি ম্যাচ শেষেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা।
বিষয়টি নিয়ে এখনও আলোচনা সমালোচনা হচ্ছে ক্রিকেটপাড়ায়। হাত না মেলানো বিতর্কে অ্যান্ডি পাইক্রফটের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি ম্যাচ বয়কটের আওয়াজও তুলেছিল তারা। যাদের ঘিরে এই বিতর্ক, সেই ভারতীয় দলের অধিনায়ক সূর্য জানান, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের পরিবারের প্রতি সংহতি জানাতেই হাত না মেলানোর সিদ্ধান্ত নেন তারা। বেশকিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তানের প্রতি প্রতিবাদ জানাতে ভারত সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদেশেই এই কাজ করেছিলেন সূর্যরা।

উপহার নিয়ে খুশিতে ডগমগ তাসকিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাসকিনরা সিরিজ জিততে পারলে ঈদের আগে বাংলাদেশের দর্শকরাই বরং পাবে বিরাট এক উপহার।
৭ মিনিট আগে
হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
৩ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩ ঘণ্টা আগে