
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্দি। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দেন তিনি। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের বিদায়ী বার্তায় ছিল তৃপ্তির ছাপ।
বিদায়বার্তায় ওতামেন্দি লেখেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে যে সবচেয়ে বড় সম্মান দিয়েছে, সেটিই ছিল এই জার্সি গায়ে তোলার সুযোগ। আমি সবসময় প্রাণ, গর্ব আর দায়িত্ববোধ নিয়ে এই জার্সিকে প্রতিনিধিত্ব করেছি।’
আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ওতামেন্দি। আরও একবার বিশ্বকাপ জয়ের সাক্ষী হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তাতে অবশ্য আক্ষেপ নেই রক্ষণভাগের এই ফুটবলারের।
এই প্রসঙ্গে ওতামেন্দির লেখেন, ‘ভাগ্যের লিখন ছিল, জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচটি হবে একটি বিশ্বকাপ ফাইনাল। ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, কারণ আমি জানি এই দল শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়াই করেছে। আমি মাঠে আমার সবকিছু উজাড় করে দিয়েছি। কখনো চেষ্টায় ঘাটতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি এবং এই জার্সিকে জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে দেখা বন্ধ করিনি।’
আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তায় ওতামেন্দি লেখেন, ‘কখনো বিশ্বাস হারিয়ো না। এমন বাধা আসবে, যা অতিক্রম করা অসম্ভব বলে মনে হবে। কিন্তু এই জার্সি সবসময় তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও, আর একটি পরাজয় যেন কখনো তোমাদের আশা কেড়ে নিতে না পারে। আমি নিশ্চিত, আমাদের গল্পের পরবর্তী অধ্যায় তোমরাই লিখবে।’
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওতামেন্দি, ‘ধন্যবাদ আর্জেন্টিনার সমর্থকদের। নিঃশর্ত ভালোবাসা, প্রতিটি পতাকা, প্রতিটি গান এবং ভালো-মন্দ সব সময় আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। তোমরা আমাদের অনুভব করিয়েছ, জাতীয় সঙ্গীত বাজলে আমরা শুধু ১১ জন খেলোয়াড় নই, একই স্বপ্ন নিয়ে লড়াই করা কোটি কোটি মানুষের প্রতিনিধি।’

ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
১৬ মিনিট আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
১ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
২ ঘণ্টা আগে