
বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ হারের পর শাহিন শাহ আফ্রিদিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। এই তালিকার একজন দেশটির সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।
সিরিজ হারের পর দল নির্বাচন নিয়ে নির্বাচকদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। একই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল আমিরকে। নিজের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ‘শেষ ম্যাচ হেরে পাকিস্তান সিরিজ হেরেছে। শেষ ম্যাচটি অনেক ক্লোজ ছিল। হার-জিত অন্য বিষয়। আগেই এই দল নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। ৩-৪ জন সিনিয়র খেলোয়াড়কে রাখা হয়নি। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রাখা হয়েছিল। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে যেকোনো দল এসে আমাদের খুব সহজেই হারিয়ে দেবে। আমি ঠিক মনে করতে পারছি না যে, পাকিস্তান শেষ কবে সহজে সিরিজ জিতেছিল।’
পাকিস্তান সিরিজ হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সালমান আলী আগা; ৩ ম্যাচে করেছেন ১৭৫ রান। গতকাল শুরুর ধাক্কার পরও তাঁর ১০৬ রানের ইনিংসে জয়ের পথেই ছিল পাকিস্তান। এই ব্যাটার আউট হওয়ার পর আর পেরে ওঠেনি সফরকারীরা। তাই সালমানকে প্রশংসায় ভাসিয়েছেন আমির। তিনি বলেন, ‘সালমানকে যত কৃতিত্বই দেওয়া হোক না কেন কম হবে। আমি আগেই বলেছি তাকে টি-টোয়েন্টি নয় ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক করা প্রয়োজন। তার রেকর্ড দেখেন, সে পাঁচ-ছয়ে ব্যাট করে। বেশির ভাগ সময় সে ১০-১৫ ওভার টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করে। এই ম্যাচে (শেষ ওয়ানডে) এত কঠিন পরিস্থিতিতেও সে বল কম খেলে সেঞ্চুরি করেছে। এখনো সময় আছে ২০২৭ বিশ্বকাপের আগেই সালমানকে দুই সংস্করণের অধিনায়কত্ব দেওয়া উচিত। তার পারফরম্যান্স সেটাই বলে। টি-টোয়েন্টিতে সে ভুল অধিনায়ক। বাবর আজমও সালমানের মতো ধারাবাহিক না।’
শেষ ওয়ানডেতে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানের দারুণ শুরুর পর মনে হচ্ছিল তিনশ রানের বেশি করে ফেলবে বাংলাদেশ। কিন্তু তাদের ২৯০ রানে আটকে রাখে পাকিস্তান। এ জন্য বোলার কৃতিত্ব দিয়েছেন আমির, ‘পাকিস্তান ভালো বোলিং করেছে, বাংলাদেশ সাড়ে তিনশ বা সোয়া তিনশ করে ফেলতে পারত; সেখানে তাদের ২৯০ রানের বেশি করতে দেয়নি। আপনারা সবাই কমবেশি জানতেন এই সিরিজ বাংলাদেশে আমরা হারতাম। সাধারণ মানুষরাও জানে বাংলাদেশের কন্ডিশন বেশ কঠিন। এবার তারা স্পিন উইকেট দেয়নি, বাউন্সি উইকেট দিয়েছে। এতে তারা স্মার্টনেস দেখিয়েছে। আপনারা একটা ভেবে গিয়েছিলেন তারা দিয়েছে আরেকটা।’

অধিনায়ক রোহিত শর্মা এখন ভারতীয় দলে অতীত। ভারত এখন তিন সংস্করণে নতুন অধিনায়ক নির্বাচিত করেছে। কিন্তু তাই বলে তাঁর নেতৃত্বে যে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, সেটা কি ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারবেন? গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নামান পুরস্কারের অনুষ্ঠান দেখে ভক্তসমর্থকেরা রীতিমতো চমকে
১০ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল দলে জায়গা পেতে হলে তাঁকে এখন কঠিন পরীক্ষা দিতে হবে। ফিট থাকার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দেখাতে হবে ঝলক। নেইমার নিজেও জানেন সেটা।
১ ঘণ্টা আগে
একের পর এক হতাশ করে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট হাসির পাত্র হয়ে গেছে বলে মনে করছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে পারল না পাকিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী দল। অলিখিত ফাইনালে গতকাল তাদের ১১ রানের হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে