
২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর আর কখনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি নোভাক জোকোভিচের। এই টুর্নামেন্ট দিয়ে তাঁর সেই অপেক্ষা ঘোচানোর একটা সুযোগ এসেছিল তাঁর কাছে। তবে এবারও তাঁকে ফিরতে হলো খালি হাতে। বিদায়বেলায় কথা বলেছেন নিজের সম্ভাব্য অবসর নিয়ে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে গত রাতে ২০২৫ ইউএস ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও কার্লোস আলকারাজ। ১৪৩ মিনিটের লড়াইয়ে জোকোভিচ হেরে গেছেন সরাসরি সেটে। ৩৮ বছর বয়সে এসে একের পর এক রেকর্ড গড়া জোকোর পথচলা থেমে গেল সেমিতেই। ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা বাড়লেও তাঁর কথাবার্তায় ফুটে উঠেছে হার না মানা মানসিকতা। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘এখনো গ্র্যান্ড স্লামে খেলতে চাচ্ছি। আগামী বছরও খেলতে চাই পুরো মৌসুম। কিন্তু সেটা হবে কি না, এখন ভাবছি তা নিয়ে। কিন্তু গ্র্যান্ড স্লাম তো অন্য রকম ব্যাপার। অন্য টুর্নামেন্টের মতো তো নয়। আমাদের খেলাধুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এটা।’
সেমিফাইনালে গত রাতে আলকারাজের বিপক্ষে কিছুটা হলেও লড়াই করতে পেরেছিলেন। মূলত শুরুতে ছন্দে না থাকার সুযোগটা নিতে চেয়েছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেটে লড়াই এতটা জমে উঠেছে যে ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে জিতে ২০২৫ ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেন আলকারাজ। ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘ফের ফাইনালে ওঠার অনুভূতি দারুণ। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। এটা (সেমিফাইনাল) হয়তো টুর্নামেন্টে আমার সেরা ম্যাচ না। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলেছি।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারাজ। দুই বার করে জিতেছে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ইউএস ওপেনের শিরোপা জিতেছেন একবার। সেটাও ২০২২ সালে। তিন বছর পর ফের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাইয়ের সামনে। পরশু আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। এর আগে আলকারাজ এ বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতেন।
২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ সবচেয়ে বেশি ১০ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। উইম্বলডন জিতেছেন সাতবার। চার ও তিনবার জিতেছেন ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। ২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর দুই বছরে নকআউট রাউন্ডে আটকে গেছেন অনেকবার। এবার হার মানলেন আলকারাজের কাছে।
আরও পড়ুন:

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৭ ঘণ্টা আগে