
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কদিন আগে তামিম ইকবাল ও তাঁর সমমনা ক্রিকেট সংগঠকেরা অভিযোগ দায়ের করেন এনএসসিতে। সেটির পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি।
১৫ কার্য দিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ কে এম আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাটকে।

কমিটি বিসিবি নির্বাচনের অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ পর্যালোচনা , প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থা বা ব্যক্তিদের কাছে ব্যাখ্যা শুনবে। ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
২০২৫ সালের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তাঁর নেতৃত্বে গত অক্টোবর থেকে বোর্ড প্রায় ৬ মাস অতিবাহিত করে ফেলার পর এনএসসি এই কমিটি গঠন করেছে।

ক্রিকেট স্কটল্যান্ড একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশকে। ভারতের মাঠে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করেছে স্কটল্যান্ড।
১৭ মিনিট আগে
মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে পরিচিত এই উইকেটে রীতিমতো বোলারদের রাজত্ব দেখা যায়। আজ সিরিজের প্রথম ওয়ানডের প্রথম ইনিংসে দেখা গেল তেমন কিছুই। তবে এখানে উইকেটের যতটা না দায়, তাঁর চেয়ে বেশি কৃতিত্ব বাংলাদেশের বোলারদের
৩৭ মিনিট আগে
গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের কাবু করতে নাহিদ রানার সুনাম রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ফর্মটা তাঁর পক্ষে কথা বলছিল না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তাঁর আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাইমাকে স্টেডিয়ামে ফুলেল অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির পরিচালকেরা।
২ ঘণ্টা আগে