Ajker Patrika

সিঙ্গাপুর ম্যাচের পরও হামজাদের কোচ থাকতে চান কাবরেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১: ২৫
সিঙ্গাপুর ম্যাচের পরও হামজাদের কোচ থাকতে চান কাবরেরা
গুলশানে আজ টিম হোটেলে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে কাবরেরার চুক্তি। নতুন চুক্তি হবে কি না, সে ব্যাপারে এখনো নিশ্চয়তা দিতে পারেনি বাফুফে। তবে হামজা–শমিতদের দায়িত্বে আরও সময় থাকতে উন্মুখ হয়ে আছেন কাবরেরা। চুক্তি বাড়াতে জানিয়েছেন ইচ্ছার কথাও।

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। গুলশানে টিম হোটেলে সাংবাদিকদের কাবরেরা বলেন, ‘অবশ্যই (চুক্তি বৃদ্ধি নিয়ে)। আমি ফেডারেশনের কথা শুনতে চাই এবং তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।’

শেষ ম্যাচ হিসেবে বাড়তি চাপ নিচ্ছেন না কাবরেরা, ‘সত্যি বলতে না (চাপ নেই)। আমি মনে করি না কোনো সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ওপর ভিত্তি করে হবে। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কী দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হবে।’

বাংলাদেশ ফুটবলে এখন প্রবাসীদের জোয়ার। প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী এখন জাতীয় দলের হয়ে খেলছেন নিয়মিত। কানাডা প্রবাসী শমিত সোমও বাড়িয়েছেন দলের শক্তি। তাঁদের মতো মানের ফুটবলারদের সামলানোর সামর্থ্য কাবেরার আছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে সমর্থকদের মনে। বাফুফে কি সিদ্ধান্ত নেবে তা জানা যাবে সিঙ্গাপুর ম্যাচের পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত