
বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তনের ম্যাচে কলম্বাসের বিপক্ষে ঠিক খুঁজে পাওয়া যায়নি লিওনেল মেসিকে। একাধিক সুযোগ হাতছাড়া করে হতাশ করেছিলেন। আর্জেন্টিনার অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্সের দিনে ইন্টার মায়ামিও জয়বঞ্চিত হয়েছে। তবে স্বরূপে ফিরতেও সময় নিলেন না মেসি।
লিগস কাপে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির এই জয়ের নায়ক মেসি। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তা করেছেন এই ফরোয়ার্ড। এমন পারফরম্যান্সে ম্যাচের পুরো আলোটাই কেড়ে নিলেন তিনি।
মায়ামিকে জেতানোর পথে একটি রেকর্ডও গড়েছেন মেসি। লিগ কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর ১৪ গোল করলেন তিনি। এত দিন রেকর্ডটি ছিল লস অ্যাঞ্জেলেসের দেনি বুয়াঙ্গার দখলে।
জিতলেও নু স্টেডিয়ামে মায়ামির শুরুটা মোটেও ভালো হয়নি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেসের গোলে এগিয়ে যায় সান লুইস। ম্যাচে ফিরতে অবশ্য স্বাগতিকদের লেগেছে মাত্র ৮ মিনিট। সতীর্থ নোয়াহ অ্যালেনের পাস থেকে জালে বল জড়ান মেসি। প্রথমার্ধে আরও তিন গোল করে পুরোপুরি ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় মায়ামি।
২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়া জাল কাঁপালে প্রথমবার লিড নেয় মায়ামি। ৪৪ মিনিটে মেসি দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটা করেন। এ নিয়ে লিগস কাপে পঞ্চমবারের মতো ম্যাচে জোড়া গোল করলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে মেসির কর্নার থেকে হেডে জাল বল জড়ান মাইকেল। বিরতি থেকে ফেরার ৬ মিনিটের মাথায় সান লুইসের হয়ে ব্যবধান কমান রাফা লেরেন্তে। বাকি সময়ে আর মায়ামির কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারেনি সফরকারীরা। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
৩ ঘণ্টা আগে
বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।
৪ ঘণ্টা আগে