নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সফর দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন হ্যাম্প। সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
হ্যাম্পের আগে নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারওয়ার ইমরান। তাঁর চুক্তি ছিল আগামী মাস পর্যন্ত। সে মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করা সারওয়ারের জায়গায় এবার হ্যাম্পকে বেছে নিল সংস্থাটি।
বাংলাদেশ নারী দলের সঙ্গে হ্যাম্পের কাজের অভিজ্ঞ নতুন নয়। ২০২৫ সালে পাকিস্তানে হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং কোচ ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে নেপালে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও একই দায়িত্ব পালন করেন হ্যাম্প।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হ্যাম্পের সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ২০২৩ সালের মে থেকে বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রামের (এইচপি) প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে পুরুষ দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন।
নারী ক্রিকেটেও দীর্ঘ অভিজ্ঞতা আছে হ্যাম্পের। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন তিনি। এ ছাড়া ভিক্টোরিয়া স্টেট নারী দল এবং নারী বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন হ্যাম্প।
অস্ট্রেলিয়া সফর দিয়েই হ্যাম্পের সামনে প্রথম পরীক্ষা। তাঁর অধীনে বাংলাদেশ নারী দল কীভাবে নিজেদের গুছিয়ে নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৮২ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
১ ঘণ্টা আগে
আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে