Ajker Patrika

জিম্বাবুয়ে বেঁকে বসায় ত্রিদেশীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়ে বেঁকে বসায় ত্রিদেশীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চেয়েছিল পিসিবি। ছবি: সংগৃহীত

আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের জন্য বিকল্প সময় খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। একই সঙ্গে আয়ারল্যান্ডের পাকিস্তান সফরের সূচিতেও পরিবর্তন আনার কাজ চলছে। ফলে তিন দলের প্রস্তাবিত সিরিজটি শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে।

আয়ারল্যান্ডের পাকিস্তান সফরে একটি টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা চলছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড বর্তমানে সফরের সংশোধিত সূচি নিয়ে কাজ করছে। বিস্তারিত শিগগিরই জানানো হবে।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের জন্য এই ত্রিদেশীয় সিরিজটি ছিল প্রস্তুতির অংশ। পরবর্তী বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সে বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর আরও বেশি ওয়ানডে খেলার পরিকল্পনা করেছে পাকিস্তান।

এরই মধ্যে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বাংলাদেশকে নিয়ে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ আয়োজনের কথাও চলছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে পিসিবি।

আগামী ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাছাইপর্বে নামবে তারা। সেই কারণে পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে সিরিজটি আইরিশদের প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত