
জেতা তো দূরে থাক, জিম্বাবুয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাজে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মুশফিকুর রহিমও পেয়েছেন দুঃসংবাদ।
হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট গতকাল মাত্র আড়াই দিনে শেষ হয়েছে। দ্রুত শেষ হওয়া টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৮৫ রানে হেরেছে। তাতে দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। শান্তদের ভরাডুবির পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। হালনাগাদের পর টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৬২৩। আর মুশফিক ৩ ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৭ নম্বরে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করা মুশফিকের রেটিং পয়েন্ট ৬৬৬। গতকাল শেষ হওয়া হারারে টেস্টে মুশফিক-শান্তর রানের যোগফল ১০০ রানও হয় না। শান্ত ও মুশফিকের ব্যাট থেকে এসেছে ৪৯ ও ৪৩ রান। দুজনেই দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। অবনতি হয়েছে লিটন দাসেরও। ৫ ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে এখন লিটন। যদিও চোটে পড়ায় হারারে টেস্টের দলে তাঁর জায়গা হয়নি।
শান্ত-মুশফিকদের অবনতির দিনে সিংহাসন খুইয়েছেন জো রুট। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন রুট। নতুন সিংহাসন এখন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের দখলে। ২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে তিনি। এক ও তিনে থাকা হেড ও ব্রুকের রেটিং পয়েন্ট ৮৫৩ ও ৮৫২। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই দুইয়ে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্রুক ও রুট করেছেন ২১৭ ও ১৭১ রান।
টেস্টে সাময়িক সময়ের জন্য সিংহাসন হারালেও আইসিসি নতুন হালনাগাদের পর ফিরে পেয়েছেন জসপ্রীত বুমরা। এক ধাপ এগিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন তিনি শীর্ষে। তাঁর রেটিং পয়েন্ট ৮৭০। সবশেষ তিনি টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ বছর আফগানিস্তানের বিপক্ষে ভারত টেস্ট খেললেও বুমরার খেলা হয়নি।
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮৬১। সদ্য সমাপ্ত ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়েছেন। সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন আরেক কিউই পেসার নাথান স্মিথ। ৮ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন তিনি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পরিবর্তন হয়েছে। এক ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ভারতের ইশান কিষাণ। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৬। সিংহাসন খুইয়ে দুইয়ে নেমে যাওয়া অভিষেক শর্মার রেটিং পয়েন্ট ৮৬৯। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫০ ও ১৩ রান করেছেন অভিষেক ও ইশান। এই সিরিজে ভারত ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।

নকআউটে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধাপ এগিয়ে যাবে লা আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে দুই দলের জার্সি নিশ্চিত করেছে ফিফা।
৮ মিনিট আগে
ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রা থামল সেরা ৩২-এ। সহ আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরেছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেস। হারের পর আবেগঘন বার্তায় চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে মেক্সিকো। স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে উদ্যাপনের সময় শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে লিওনেল স্কালোনির নাম আগেই স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের পর এবার আরও একটি মাইলফলক ছুঁতে যাচ্ছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে আগামী শনিবার ভোরে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি হবে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তাঁর ১০০তম ম্যাচ।
২ ঘণ্টা আগে